টি.এস.সির সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই
“কোটায়” হারিয়ে গেল
মেধাবী মুখগুলো সেই,
আজ আর নেই।
নিখিলেস ড্রাইভার মইদুল দারোয়ান
নেই তারা আজ কোন ক্যাডারে,
লাইব্রেরী পড়ুয়া গোয়ানীস ডিসুজা
হেডক্লার্ক হয়ে মহা ফাঁপড়ে।
বিসিএস দিয়ে এসে বঞ্চিত হয়ে শেষে
ক্ষুব্ধ হতাশ খুব রমারায়
অমলটা জেলে গেছে ভূয়া মামলা খেয়ে
পুলিশ করেনি তাকে ক্ষমা হায়!
টি.এস.সির সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই!!
সুজাতা আজকে সবথেকে সুখে আছে ,
শুনেছি মুক্তিযোদ্ধা নানা তার,
প্রসাশন ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে সে,
হাঁকিয়ে বেড়ায় দামি দামি গাড়ি আজ ......
.......... সংগৃহত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


