জ্যোৎস্নার আলোতে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো।
চাঁদের স্নিগ্ধতা দেখে মুগ্ধ হবো দুজনে।
তুমি নিজেকে এলিয়ে দিবে আমার মাঝে,
চায়ের কাপে চুমুক দিয়ে তারা দেখবো।
হেটে চলবো দূর দূরান্তে।
সারাদিনের ক্লান্তি ভুলে যাবো
তোমার ছোয়া পেয়ে।
শুধু কি তাই!!!!!
জ্যোৎস্না ছাড়াও হাটবো।
ঘুটঘুটে অন্ধকারে।
চারদিকে কিছু দেখা যাবেনা,
অনুমান করে হেটে যাবো দুজনে।
ভরসার শক্তি দিয়ে শক্ত করে হাত ধরে রাখবে তুমি।
হঠাৎ করে পাতা ঝরার শব্দে চমকে উঠবে তুমি।
আতঙ্কিত হয়ে জড়িয়ে ধরবে আমায়!
জড়িয়ে ধরা ভালোবাসা পাওয়ার জন্য ইচ্ছে করে শব্দ করবো,
গাছ নাড়িয়ে পাতা ঝরাবো।
তুমি ভালোবাসো, আমি ভালোবাসি
এভাবেই চলবে আমাদের ভালোবাসাবাসি।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




