somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

আমার পরিসংখ্যান

শিস্‌তালি
quote icon
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জাইবিবির দিনলিপি

লিখেছেন শিস্‌তালি, ০২ রা জুন, ২০২৩ বিকাল ৫:৪০

চৌদ্দ মাস বয়সী উমাইর বাসায় থাকলে আমাকে পড়তে দেয়না, কোলে উঠে হুটহাট ঠাশ করে ল্যাপটপ বন্ধ করে দেয় কিংবা বই ছিড়ে অথবা খাতায় আঁকাআঁকি করে। তাই এক মগ ক্যাপাচিনো বানিয়ে বউকে সেটা খাইয়ে বললাম, যাহ্ সিমরান যাহ্ জিলেহ আপনে জীন্দেগী, এরপর বউবাচ্চাকে দুপুরে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলুম.. উদ্দেশ্য মহৎ খালি বাসায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

অব্যক্ত ভালবাসা

লিখেছেন শিস্‌তালি, ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৪

তোমায় নিয়ে আর কত কবিতা লিখলে
বলবে ভালবাসি
আর কতটা পথ একসাথে
পাড়ি দেওয়া শেষে
বলবে ভালবাসি
আর কত বেশী ভালবাসলে
বলবে ভালবাসি
ভালবাসার চেয়েও বেশী কিছু দিয়ে
ভালবাসি তোমায়
এর বেশী ভালবাসা যায়না! বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

গল্পগাঁথা

লিখেছেন শিস্‌তালি, ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

তোমার সাথে অনেক কথা জমে আছে...
অনেক মানে অনেক অনেক কথামালা।
এবার দেখা হলে
কথার ঝাঁপি নিয়ে বসব,
আর তুমি মনোযোগী শ্রোতা হয়ে
মুগ্ধতা নিয়ে শুনবে
আমার সব না বলা কথা!
কত কথা যত কথা
এত কথা তত কথা
কিংবা আমার শত কথার
কল্পলোকের গল্পগাঁথা! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

'ডাক' দিয়াছেন দয়াল আমারে

লিখেছেন শিস্‌তালি, ০২ রা জুন, ২০২২ দুপুর ২:১১


সম্প্রতি আমাদের টাইগাররা শ্রীলংকার সাথে টেস্টে এক ইনিংসে ছয় ছয়টি ডাক মেরে বেশ হৈহৈ কাণ্ড রৈরৈ ব্যাপার ঘটিয়ে ফেলবার পাশাপাশি অপ্রিয় একটি বিশ্বরেকর্ড করে ফেলেছে অজান্তেই, ইতিহাসের প্রথম দল হিসেবে আমরা টেস্টে একই ইনিংসে দুই দুইবার ছয়টি ডাক মারার অনন্য কীর্তি করেছি। হ্যাঁ, এই ঘটনার আগেও টেস্টে একই ইনিংসে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৪৯ বার পঠিত     like!

একদল মানসিক রোগী কিংবা এসিডদগ্ধা নারী

লিখেছেন শিস্‌তালি, ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:০৯

সেই ক্লাস থ্রিতে থাকতে সাধারণ জ্ঞানের বইয়ে যখন প্রথম পড়েছিলাম, বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনায় অবস্থিত- তখন থেকেই আমার খুব শখ মানসিক হাসপাতাল ভিজিট করা। অবশেষে ২০১৯ সালের মার্চে পাবনায় একদিনের আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট খেলতে গেলে আমার সেই ইচ্ছেপূরণের সুযোগ আসে। শুধু মানসিক হাসপাতালই নয় বরং সুচিত্রাসেনের পৈত্রিক বাড়ি ও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

শূন্যহীন শূন্যতা

লিখেছেন শিস্‌তালি, ১৮ ই জুন, ২০২১ দুপুর ১২:১৫

ভাল না বেসে
বেশ ভালোই করেছ
ভালবাসলে কষ্ট পেতে হয়
না পাবার কষ্ট
তোমার অন্তত সেই কষ্ট নেই
ভাল না বেসে তাই
বেশ ভালোই করেছ
ভালবাসলে মন খারাপ হয়
মায়াবতীদের মন খারাপ হতে নেই
ভাল না বেসে তাই
বেশ ভালোই করেছ
ভালবাসলে ভাল না থেকেও
বারবার ভাল থাকতে হয়! বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     like!

#গল্প - মানসিকতা

লিখেছেন শিস্‌তালি, ১৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৮

আজ থেকে দুই দশক আগে আমাদের খুব নিকটাত্মীয়ের মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল! সেই বিয়েতে মোট চারটি অনুষ্ঠান হয়েছিল, যে কোন কারণেই হোক আমার প্রচন্ডরকমের জেদী বাবা সেই চারটা অনুষ্ঠানের একটিতেও যায়নি! স্বাভাবিকভাবেই প্রতিটা প্রোগ্রামেই আমার আব্বুর অনুপস্থিতি সবাই নোটিশ করেছিল কিন্তু তখন মাত্র পনের-ষোল বছর বয়সী আমাকে কেউ এইটা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

ছুটি

লিখেছেন শিস্‌তালি, ২১ শে মে, ২০২১ সকাল ১১:১৪

আমার একটা ছুটি লাগবে
বেশ লম্বা একটা ছুটি
নাহ্ নাহ্ যা ভাবছ তা নয়,
কয়েক মাসের জন্য নয়
বরং পুরো এক বছরের ছুটি লাগবে
সেই বছরটা কিন্তু অধিবর্ষ হতে হবে
ঠিক তিনশত ছেষট্টি দিনের হবে সেই ছুটিটা...
তারপর প্রতিদিন এক পৃষ্ঠা করে
মাথার ভেতর ঘুরতে থাকা
যেকোন একটা গল্প নিয়ে
হয়তোবা তিনশত ছেষট্টি পৃষ্ঠার
একটা কালজয়ী উপন্যাস লিখতে শুরু... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

খাদক

লিখেছেন শিস্‌তালি, ১৮ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

যত পারিস খা
কত খাবি খা
চেটেপুটে খা
লুটেপুটে খা
আরও বেশী করে খা
কারণ দেশটাতো তোদের বাপদাদারই সম্পত্তি!
কি ব্যাপার,
এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন?
ওহ্ বাপদাদা বলায় খুব লেগেছে বুঝি!
বাহ্ বাহ্ তোদের দেখি বেশ আত্মসম্মানবোধও আছে!
আর কি কি আছে তোদের শুনি...
আচ্ছা বাদ দে,
তোদের যাই থাকুক
শুনলাম তোদের মায়ের নাকি বেশ বড় গলা!
এরকম জিজ্ঞাসু দৃষ্টিতে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

প্রিয় বাবা আমার

লিখেছেন শিস্‌তালি, ০৯ ই মে, ২০২১ সকাল ১০:৫৩

#eblpriyobaba

যে শহর আমার প্রথম প্রেম,
যেই শহরে আমার প্রথম প্রেম,
যেই শহরে এক অদ্ভুত মায়া,
সেই শহরে যেখানেই যাই...
সেখানেই কেবল আমার বাবার ছায়া!

প্রিয় আব্বু,

আজ কতদিন হল তোমার সাথে কথা হয় না, আজ কতদিন হল তোমার উৎকণ্ঠ মাখা ফোন কল পাইনা.. রাত প্রায় এগারোটা বাজে তুমি এখনও বাসায় পৌছাওনি! সময়ের হিসেবে এক বছর... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

কুম্ভকর্ণের সুখনিদ্রা

লিখেছেন শিস্‌তালি, ০৮ ই মে, ২০২১ সকাল ১১:২৮

এক কুম্ভকর্ণের কারণে আমাকে একবার সারারাত ছাদের টাংকির উপর কাটাতে হয়েছিল, তখন আবার আমি ছিলাম ভার্জিন (গুগল করে দেখলাম ইংরেজীতে ভার্জিন ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়- তাই জ্ঞানের জাহাজরা একশ হাত দূরে পিলিজ ;) )! একজন অবিবাহিত তরুন সারারাত একাকী ছাদে, ভাবা যায় এগুলা- নাহ্ ভাবা যায়না তারপরও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২২ বার পঠিত     like!

Some Interesting Chessy Crazy Facts

লিখেছেন শিস্‌তালি, ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৯

A professional chess player was facing an interview. The Interviewer asked- What is your strength?
He replied with confidence- I have a very good head of figure.
The Interviewer asked again- Why are you so confident about that!
He replied - Because I am a chess player!
Many of you have already enjoyed the... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

শিরোনামহীন কাব্য

লিখেছেন শিস্‌তালি, ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

১)
মহাকালের বুকে অনন্ত অসীম যে যাত্রার
শুরু আছে শেষ নেই
তার শুরুটা কেন এতটা একাকী
আমাদের এই ক্ষণিকের গল্পের শেষ দিয়ে হয়!
ক্ষণিকের গল্পটা আজ না হয়ে কাল
কিংবা নাহয় পরশুই শেষ হল,
অসীম সে যাত্রার গন্তব্যে তা অর্থহীন
কেননা সময় সেখানে সময়হীন
অপেক্ষা শুধুই সঙ্গীহীন
শেষ দিয়ে শুরুর সেই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

ফেলুদার কাহিনী

লিখেছেন শিস্‌তালি, ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১

ফ্রম নার্সারি টু এক্সিকিউটিভ এমবিএ, আমি আমার স্টুডেন্ট লাইফে সর্বমোট চারবার চারটা ভিন্ন সাবজেক্টে ফেল করেছিলাম! আল্লাহ্'র রহমতে স্কুললাইফ ও দুই আইবিএ (জাবি&ঢাবি) লাইফে আমার কোন ফেল নাই, চারটা ফেলের তিনটাই ছিল এইচএসসিতে চট্টগ্রাম কলেজ লাইফে আর সবচেয়ে বেশী ইন্টেরেস্টিং ফেল ছিল সর্বশেষ ফেলটি- ঢাবির বিজনেস ফ্যাকাল্টির ইভিনিং এমবিএতে মার্কেটিংয়ের... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৭০ বার পঠিত     like!

করোনাকালীন কাব্য

লিখেছেন শিস্‌তালি, ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৬

প্রতীক্ষা

চার দেয়ালেই জীবন বন্দী
বইয়ের সাথেই নিত্য সন্ধি,
আজ তবে বাইরে যেতে বারণ
যদিও দখিণা দুয়ার খোলা,
তাই রকিং চেয়ারেই দুলছে সময়
যেন জীবন মরণ দোলা!
ইচ্ছেডানায় চড়ে ভাবছি তখন
আবার স্বাধীনভাবে উড়ব যখন
কিন্তু কবে কোথায় কখন! বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৬২৮২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ