অণুকাব্য সমগ্র
#Shista ©
১)
একদিন কোন কথা হবে না
হবে শুধু ভালবাসাবাসি,
দুজনে পাশাপাশি
চোখে চোখে হাসাহাসি
স্মৃতি রবে রাশি রাশি!
২)
বন্ধু তোমার সময় হবে কি
আমায় একটু সময় দেবার!
মাঝে মাঝে মোরে সুযোগ দিও,
শুধু এইটুকু খোঁজ নেবার।
৩)
তোমার ছোট ছোট দু'চোখে
রাজ্যের যত অভিমান,
সব ভুলে চল শুরু করি
দুজনে নতুন এক অভিযান!
৪)
সহজে দিব না পালাতে
ছুড়ে ফেলে সব মায়া,
যেখানেই যাবে পিছু ফিরলেই
পাবে মোর ছায়া!
৫)
অশ্রুকন্যার অশ্রুকণা
নাকি অশ্রুবালিকার অশ্রুজল,
চতুরঙ্গ বসিয়া ভাবে আর ভাবিয়া বসে
সবই কি ছিল তার একারই ভুল!
৬)
মেপে মেপে কথা বলে
যে বালিকা,
সে কি জানে
তার মাপা মাপা হাসি
বালকের প্রাণখোলা হাসির
মূল চালিকা!
৭)
জানি তোমায়
ভালবাসতে বড় বারণ,
তবু চাইনা কভু হও
মন খারাপের শুদ্ধতম কারণ!
৮)
একদিন টোনা হবে দাবার রাজা
আর টুনি হবে দাবার রাণী,
সেই টোনাটুনি কিংবা সেই রাজারাণী
সারাদিন খেলবে দাবা
হবেনাতো জানাজানি!
৯)
বাবা আর ছেলে
একসাথে বের হলে,
করে অনেক মজা
কারণ যুহায়ের হল রাজা!
১০)
দুজন দুজনকে হারিয়ে পেলাম
নাকি পেয়ে হারালাম
সেই অভিযোগ আজ অভিমান হয়ে যাক,
সব মুছে গিয়ে নাহয়
স্রেফ ভালবাসাটুকুই থাক!
১১)
তুমি আসবে বলেই
এত আয়োজন!
নাইবা থাকুক...
তার বড় প্রয়োজন!!
১২)
মনে আছে কি নেই
কথা ছিল দেখা হবে এমাসে,
হয়তোবা দূরে কোথাও
কিংবা বাসার কাছেই আসেপাশে!
১৩)
যেই শহর আমার প্রথম প্রেম,
যেই শহরে আমার প্রথম প্রেম...
যেই শহরে এক অদ্ভুত মায়া
সেই শহরে যেখানেই যাই
সেখানেই কেবল আমার বাবার ছায়া!
১৪)
ছোট্ট একটি রুম
সেথায় থাক তুমি ঘুম,
চুপচাপ চুপ...
সেতো রুপকথার রুপ!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




