somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অবিচ্ছেদের গল্প

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হল।
দুজনের সামনেই বেশ কিছু শর্তসহ একটি কাগজ ...
হয়তোবা এবারই দুজনের শেষবারের মত চোখাচোখি হল। নিকাবের কারণে ছেলেটি মেয়েটির মুখের অবস্থা পুরোপুরি বুঝতে না পারলেও সারারাত কাঁদবার কারণে মেয়েটির দুচোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে তা বেশ ভালভাবেই বুঝতে পারছিল...
ছেলেটির হঠাৎ শেষবারের মত চোখের পলক না ফেলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকার খেলাটি খেলতে খুব ইচ্ছে হচ্ছিল কারণ সে নিশ্চিত প্রতিবার এ খেলায় হেরে গেলেও আজ সে হারবে না!
কাজী ও সাক্ষীদের কারণে দুজনের সরাসরি কথা বলবার কোন সুযোগ না থাকলেও চোখের ইশারায় দুজনে ঠিকই মনে মনে কথা বলে নিল...
- মিতু, প্লিজ কাগজটায় সাইন করবা না, প্লিজ কাগজটি ছিড়ে টুকরো টুকরো করে ফেল।
প্লিজ আমাদের একমাত্র সন্তানের দোহাই লাগে বিশ্বাস কর কেউ তোমাকে কিচ্ছু বলবে না!
- আসিফ, প্লিজ সাইন না করে কাগজটি এক্ষুনি ছিড়ে ফেল। তুমি না বীরপুরুষের মত সব বাঁধা পেরিয়ে বীরের বেশে আমাকে বিয়ে করেছিলে। আজ কোথায় তোমার সেই দুঃসাহস! প্লিজ সাইন না করেই কাগজটি ছিড়ে এক দৌড়ে চলে যাও। বিশ্বাস কর আমি কিংবা আমার বাবা কেউ কিচ্ছু বলব না। আসিফ প্লিজ ডু ইট ফর মি। জাস্ট ডু ইট প্লিজ!
দুজন দুজনের মনের কথা বুঝতে পারল কিনা ঠিক বোঝা গেল না কিংবা হয়তোবা বুঝেও না বোঝার ভান করে দুজন দুজনের দিকে শেষবারের মত তাকিয়ে কলমের জন্য কাজীর দিকে হাত বাড়িয়ে দিল... ... ...
..........
ছেলেটি ইদানীং প্রায়ই দুঃস্বপ্ন দেখে প্লিজ কাগজটি ছিড়ে ফেল অথবা প্লিজ সাইন করবা না বলে চিৎকার দিয়ে মাঝরাতে ঘুম ভেঙ্গে জেগে উঠে...'
দাদার গল্পের নোটবুকে এই ছোট গল্পটা পড়ে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দাদা বলে উঠল,
- বুঝলি তিতলী সোনা তোদের সুন্দরী দাদীর সাথে সেবার আরেকটু হলেই দি এন্ড হয়ে যাচ্ছিল, অনেক চেস্টা করেও তোর দাদীর মন গলাতে ব্যর্থ হবার পর সব শেষে এই গল্প লিখে তোরা দাদীকে ফেরত আনতে হয়েছিল।
- বাহ্ শুধুমাত্র এই গল্প পড়েই দাদী অভিমান ভুলে ফিরে এসেছিল!
- নাহরে পাগলী, শুধু গল্প লিখেই কাজ হয়নিরে, গল্পের শেষে আবার ইমোশনাল ব্ল্যাকমেইলও করতে হয়েছিল তোর দাদীকে এই বলে, তুমি চাইলেই গল্পের শেষটা অন্যরকম হবে সাফিরের মা!
#Shista
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×