somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে বলে টাকা বহূদুর.......

০২ রা জুলাই, ২০১২ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন আগে এক প্রকান্ড বড়লোকের ছেলের বিবাহ পরবর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম। বাড়িতে ঢুকেই আমার চক্ষুচড়কগাছ। বাড়ির আয়তন ১ বিঘা। ঢাকা থেকে কিছুটা দূরে, এত সুন্দর করে সাজান হয়েছে বাড়ীটা যে ঢুকেই মাথা ঘুরে গেল।
যেতে যেতেই আমাদের প্রায় রাত ১০টা বেজে গেল। আমি এক বড় ভাইয়ের সৌজন্যে সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো সেখানে ঢুকেই আলোর ঝলকানিতে প্রথমে মনে হল এ আমি কোথায় এসে পড়লাম, দেশে নাকি বিদেশে। যাই হোক বাসার ভেতরে গিয়ে প্রথমে বসলাম, বাসাতো নয় যেন রাজমহল। মখমল আর মারবেল, ইসপাত আর সিরামিক. . . .
ধরা যাক এক কথায় দামি জিনিস দিয়ে যা করা যায়। আমার এখন পল্লীকবি জসীমউদ্ দীনের আসমানী কবিতাটার কথা অনেক মনে পড়ছে।
"আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও
রহিমদ্দীর ছোট্ট বাড়ি রসূলপুর এ যাও।
বাড়ি ত নয় পাখির বাসা -ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারির তলে আসমানীরা থাকে বছর ভরে। "
আমাদের দেশে আসমানীরা আগেও ছিল এখনও আছে আর বড়লোকরাও ছিল এখনোও আছে।
ঐ বাসায় রাত ১০টায় আমাদেরকে নাস্তা দেওয়া হলো। গল্প শুনছিলাম এই বিয়েতে মোট ২৫ কোটি টাকা খরচ করা হয়েছে। বউ এর জন্য ডায়মন্ড এসেছে ইংল্যান্ড থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের । ইন্ডিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর থেকে অন্যসব শপিং করা হয়েছে। এমনকি বিয়ের দাওয়াত পএটি ছাপানো হয়েছে দিল্লী থেকে, যার দাম পড়েছে প্রতিটি ৩৫০০টাকা করে। দাওয়াত পত্রটি সাজিয়ে রাখার মত একটা জিনিসই বটে। দুটো দামি বাক্স তার মধ্যে কত্ত কারুকাজ। সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিল আমাদের জনপ্রিয় ব্যান্ড সোলস্। তারা কোথাও পারফর্ম করতে কত টাকা নেয় একটু অনুমান করুন। আরো খরচের হিসাবের কথা ত বাদই দিলাম। আর সেদিনের অনুষ্ঠানটি ছিল বিবাহ এর পর বৗভাত এর আগের দিনের আয়োজন। এমন করে ১৫দিন ধরে এমন আয়োজন প্রতিদিনই চলবে। সেদিন লটারির ব্যবস্থা ছিল। আর পুরস্কার হিসেবে ছিল টিভি, ফ্রিজ, ব্যংকক এর এয়ার টিকেট সহ আরো অনেক মূল্যবান আকর্ষনীয় সামগ্রি। রাত বাড়ে আমাদেরও ক্ষুধা লাগে, কিন্তু খাবার আসে না। এখন সবে মাএ সন্ধ্যে হল। রাত এখনো অনেক বাকি। বাড়ির সুইমিং পুলটা সুস্দর করে সাজানো। পুলের উপর অটো ঢাকনা লাগানো হয়েছে বিদেশ থেকে এনে। সেই অনুষ্ঠানে আরবি গানের অনেক আধিক্ক লক্ষ্য করলাম।
এত কিছু করে বিয়ে শাদিতে এত খরচা করে যাচ্ছে ছেলেটির পরিবার। মাশাআল্লাহ তাদের আনেক আছে কিন্তু ছেলেটি কি জানে যে তার বাসার আশে পাশে আধপেট খেয়ে থাকা মানুষের সংখ্যা কত হতে পারে। একজন মন্তব্য করছিল এদের টাকা মানুষের রক্ত চোষা টাকা, আমাদের শ্রমিকদের ন্যার্য মজুরি না দিয়ে এসব টাকা তাদের কাছে আসে।
একজন মানুষের কত টাকা হলে সে নিজেকে সংযত রাখবে। টাকা তাদের কাছে গাছের পাতার মত। অনেক ধরে আছে, শুধু পেড়ে নিয়ে আয়। আমাদের দেশে শ্রমিকরা মজুরি পায় না, কৃষকেরা মূল্য পায় না, রাস্তায় মানুষ ফুটপাত পায় না, ভেজাল মুক্ত খাবার পায় না, বাচার জন্য পানি পায় না, চিকিৎসা পায় না। আমাদের দেশে এত কিছুর অভাব থাকা সত্তেও কিছু মহল অনেক বিলাসিতায় জীবন কাটায়। এই টাকাগুলো দিয়ে কত মনুষের কত স্বপ্ন পূরণ হতো! কত মানুষের মুখে হাসি ফুটান যেত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×