এই শহরের আকাশে সুখী মেঘের
আনাগোনা খুব একটা নেই; তবুও মানুষ
আকাশ
দ্যাখে, চোখ জুড়িয়ে আকাশ দ্যাখে ।
আর
আকাশটাকে ক্যানভাস বানিয়ে
ইচ্ছেমত স্বপ্ন
আকে ।কখনো সেখানে ভরা পূর্নিমার
রঙে স্বপ্ন জ্বলজ্বল করে জ্বলে;
কখনোবা রঙিন ক্যানভাস ঢেকে যায়
ঘোরতর
অমাবস্যায় । তাও স্বপ্ন দ্যাখে মানুষ,
মনের
মতো করে স্বপ্ন দ্যাখে!
স্বপ্ন দেখায় কোন
ক্লান্তি নেই, জীবনটাইতো একটা
স্বপ্ন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


