somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা হাড়ানোর যন্ত্রনাকে বুকে চেপেই ঈদের আনন্দ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন রাত ১২.৫০ মিনিট, বলা যায় গভীর রাত।
আসলে, এখন আমার লিখার কথা ছিল একটা মোলাট কৃত খাতার সাদা পেইজের উপর কালো কলমের আঁচড়ে। আমার ঘরটা এখন মর্গের মত কালো আঁধার ঘেরা চারপাশ। ইচ্ছা করছে না, লাইট জ্বালিয়ে এত আয়োজন করে কিছু লিখি তাই সেল ফোনের নোট প্যাডেই লিখা শুরু করলাম। আমি এখন পর্যন্ত জানিনা কি বিষয়ে লিখতে যাচ্ছি আমি। ও আচ্ছা বলতে ভূলেই তো গিয়েছি আজ ঈদুল আযহার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। ঈদুল আযহা মানেই গরু, খাসি কুরবানি করার এক হৈ হুল্লো ব্যাপার স্যাপার। এবারের ঈদটা আমার গত কয়েক বছরের তুলনায় একটু খারাপ সময়ের মধ্যে কাটলো। তবুও আমি খুশি, ভোর বেলায় এর্লাম বাজার আগেই ফ্রেন্ডের ফোন পেয়ে ঘুম ভাঙ্গিয়ে দিনের শুরু। প্রতিদিনের অভ্যাস ঘুম থেকে উঠেই আগে সেল ফোনটা হাতে নিয়ে ফেইসবুকে লগ অন করা নোটিফিকেশন চেক করা। আজও দিনের শুরুটা এমনই ছিল। ২০ মিনিটের মত ফেইসবুকিং করে ফ্রেশ হয়ে গোসল করে পরিপাটি হয়ে হাল্কা মিষ্টি জাতীয় খাবার খেলাম অনেক হাদিস থেকে জেনেছি ঈদ গাহে যাবার আগে মিষ্টি কিছু খাওয়া রাসুল (সাঃ) এর সুন্নত তারিকা। খাওয়া শেষে খেয়াল করলাম মা আমার প্বাশে জায়নামাজ গুছিয়ে দাড়িয়ে আছে মা'র মুখের দিকে তাকিয়ে একটু হেসে জায়নামাজ টা হাতে নিলাম, খেয়াল করলাম মা'র চোখ দিয়ে ঝর ঝর করে পানি গড়িয়ে পরছে মা'র গালে পানি গুলা মুত্তার দানার মত চিকচিক করছে। মা'র সামনে দাঁড়িয়ে বললাম, কিছু বলবা…??
মা তার কান্নায় ভাঙ্গা গলা মিশিয়ে বলল, ঈদ গাহ থেকে ফেরার পথে তোমার বাবার কবরে গিয়ে একটু দোয়া করে এসো, তোমার বাবা কেমন আছে এটাও জেনে এসো। মা'কে কি বলল বুঝতে পারছিলাম না আমার বুক ভেঙ্গে যাচ্ছিলো শুধু " হ্যাঁ " সূচক মাথা নাড়িয়ে আমি তড়িঘড়ি করে মা'র সামনে থেকে চলে আসলাম। ঐ মুহূর্তে কথা বললে মা বুঝে যেত আমার ভেতরে কি হচ্ছে, আর আমি কষ্ট পাচ্ছি এটা বুঝতে পারলে মা আরো ভেঙ্গে পরত, তাই এইভাবে ফাঁকি দিয়ে মুহুর্তেই আর চোখের আঁড়াল হবার এই চেষ্টা আমার। আজ পাঁচটা বছর হলো প্রতি মুহুর্তে মা'কে এই ভাবে ফাঁকি দিয়ে চলছি, কখনো বাবার অভাব তাকে বুঝতে দেইনি। মা প্রতি নামাজের শেষে জায়নামাজে বসে বাবার জন্য এভাবে নিরবে কেঁদেই যাচ্ছে। মা কখনো শব্দ করে কান্না করেনা এমন কি মা'র ঘরের লাইট টাও অফ থাকে। আমি তার ছোট ছেলে, মা যতই অন্ধকার ঘরে লুকিয়ে কাঁদার চেষ্টা করুক না কেনো তার এই চেষ্টা প্রতিবারই ব্যার্থ হয়। আমি বাসায় থাকলে এ অবস্থায় মা'র জায়নামাজের পাশ্বে বসে তাকে শান্তনা দেই। কিন্তু, বিশ্বাস করুন আমার ভেতরে যে কি হচ্ছে আমি এটা মা'কে কখনোই বুঝতে দেই না।
আমি জানি, মা'ই আমার পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ।
বাবাকে হাড়ানোর যে কষ্ট, আসলে এটা লিখে বা বলে প্রকাশ করবার মত কোন ক্ষমতা আমার নেই।
তবে, মা'র কিছু হলে আমি বাঁচার ভরসা হাড়িয়ে ফেলি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×