এমনেই হয়তো হারায় যায়।
দুইটা চোখ ক্লান্ত হইয়া পরে
ছট ফট করে।
খুজে, পায় না
এদিকে , ডানে , পিছনে ।
আশা ছাড়ে না।
ক্লান্ত লাগে..
দৌড়ায়...
পায় না খুজে ...
মিট মিট করে আশা জ্বলে ।
বলতে পারে না।
কিছুই .....
নিজের কাছে ছোট হয়ে যাবার লজ্জা।
নিজেকে না চিনতে পারার লজ্জা।
নিজের দুর্বলতায় সঙ্কীর্ণ মনে কুঁকড়ে
যাওয়ার লজ্জা।
নিজের অস্তিত্বকে মেনে নিতেও
তীব্র অনিহা জাগে মনে।
শহরের ঝন্জাল বুঝে না।
সহজ বুঝে... কেউ সহজ টা নেয় না।
সবাই বলেই মিথ্যে ঘৃণা করে। সত্যি টা
বাজারে বিকায় না। দামে সস্তা ।
আশাহত শব্দ আছে ডিকশনারি তে
বুঝে ।
পিছনে তাকায় একটা পরিচিত মুখ ও
নাই।
আট টাকায় বিশ কিনে।
আঙুলের ফাকে উপভোগ করে।
ঐ একটা মানুষই
ফোন করে...
টেবিলে ভাত নিয়া হয়তো বইসা আছে
ঠিকই ...
একটা মানুষ এর জন্য যে কিনা বহু আগে
অমানুষ হয়ে
গেছে। বৃষ্টি পরে। খেয়াল টা ঐ দিকে
না।
হাটে .. ..
সব বাস স্টপেজ কিছু আফসোস জমায়
গেছে
ঘরে ফেরার বাস নাই একটা ও।
অনেকই আছে আমার মতো। ঘরে ফিরতে
চায়।
ঝরে ঘর হারাইলে সবাই ঘর কি ফিরা
পায়।
আপাতত শেষ বাসের জানালার
পাশের শেষ সিট টা দরকার ।
ক্লান্ত লাগে দেহে না মনে ।
বাস স্টপ খালি হইয়া পরে।
মন্চায় না ঘরে ফিরি ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


