somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন কঙ্কাবতী!

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




না, তোমাকে আজ ভাববো না। বৃষ্টিটা যতই ঝরুক
টুপটাপ, নিরন্তর!

যতই সদ্য প্রেমে পড়া প্রেমিকের চাহনির একঘেয়ে
অন্তহীন অত্যাচারের মতো বৃষ্টিটুকু লেগে থাক মুখে
গালে, বাতাসের ঝাপটায় কিছুতেই ডিলিট হতে না
চাওয়া ভাইরাসের মতো স্মৃতিগুলো যতই বাড়ি দিক
মনের জালায় অবাধ্য কপাট হয়ে, একবারো ভাববো না
তোমার কথা।

একবারো ভাববো না কোনো এক বিকেলে এমন টুপটাপ
বৃষ্টিতে তোমার আধভেজা চুলের আগায় মুক্তোর
মতো ঝুলে থাকা দুয়েকটা রাজকপালে বৃষ্টির ফোঁটা
কি করে আটকে ফেলেছিল আমার মতো খরুচে লোকের
চূড়ান্ত মিতব্যয়ীতায় এক এক করে জমানো পুরোটা
নিঃশ্বাস! মাত্র স্নানঘর থেকে বেরোনো নববধূর
মতো সলজ্জ চাহনিটুকু শীতল এক টর্নেডোর মতো কি
করে আমার আজন্ম সাধনায় গড়া দম্ভের তাসঘরটুকু
চুরমার করেছে, তা কেন ভাববো শুধু শুধু?
কেন-ই বা ভাববো, বলো? যখন ভীষণ রুদ্ধশ্বাসে
কেটেছে আমার একেকটা রাত, যেন সন্ধ্যা থেকে সেই
ভোর অব্দি স্মৃতিগুলো কামান দেগে রেখেছে আমার
বুকের ঠিক মাঝখানটায়, তখন ভেবেছিলে একবারো
কিভাবে এত দুর্গম পথ পেরিয়ে ফুসফুস থেকে
অলিন্দের রাস্তা খুঁজে নিচ্ছে আমার একেকটা তপ্ত
নিঃশ্বাস? জমে ওঠা প্রাণবন্ত আড্ডায় যখন জানালা
দরজাবিহীন অন্ধকার এক ঘরে বসে থাকার মতো আমি
বসে ছিলাম মৃত দুই চোখ আর দুটাকার পাপড়ের মতো
সস্তা আকুতি নিয়ে, একবারো ভেবেছিলে মনটা ঠিক
কতটুকু মৃত হলে বেস্বাদ কটকটিতেও স্বাদ খুঁজে
পাওয়া আমার ঠোঁট দুটো দুর্দান্ত ধোয়া ওঠা সিগারেটে ও
আর স্বাদ খুঁজে পায়নি?
নাহ। ভাববো না। ভেবে যদি কিছু আসতো যেতোই
তাহলে তুমি এটুকু অন্তত ভাবতে, ভাববো না ভাববো
না ভেবে আমার নষ্ট মনঘড়ির বছরসম দীর্ঘ প্রতিটা
মুহূর্তে আমি শুধু তোমার কথাই ভেবেছি !
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×