somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশরীরী অবয়ব

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্ষার প্রথম রাত, টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ। দূর আকাশে সাদামেঘের পাইচারি অন্ধকারেও যেন স্পষ্ট প্রতিমার দোলখেলা বিদুৎ ঝলকানির সাথে। রেনু উওরের জানালাটা খোলা রেখেছে, ঘরে সারাদিনের ভ্যাপসা গরমের আচ্ছন্নভাব কাটানোর ভাল উপায়। জানালার পশ্চিমে পুরানোর কাঁঠাল গাছের ডালপালা ঝুলে আছে জানালার কাছে। বাতাসের তালমাতাল খেলায় বার বার ঝাপটা দিছে ঘরের দেয়ালে, টিনের চালে। বিরক্তিকর হলেও ব্যাপারটা উপভোগ্য। রেনুকে ডায়রি পাতায় কিছু একটা খুঁজতে দেখা গেল। তেমন কিছুই না, স্কুল জীবনে কাছের কোন মানুষের দেওয়া গোলাপের শুকনো পাপড়ি। এতবছর পর পাপড়ি থেকে কোন ঘ্রাণ না আসার কথা থাকলেও রেনু প্রায়শই সেগুলো বের করে নাকে লাগায় শুখে, নাড়াচাড়া করে কি যেন ভেবে মুচকি হাসে আবার সেই ডায়রির ভাজেই লুকিয়ে রাখে। বৃষ্টির তীব্রতা বাড়ছে সাথে কাঁঠাল ডালের ঝাপটা, টিনের চাল দুমড়ে মুচড়ে যাবার উপক্রম। রাত ২:৩০, রেনু লক্ষ্য করল ঘরের ভেতর পায়ের শব্দ, দিব্যি কেউ ঘরের এপাশ থেকে ও পাশ হাটছে। দরজায় খিল দেওয়া, তাছাড়া এতরাতে এ বাসার কারো জেগে থাকার কথাও না। ইলেক্ট্রিসিটি না থাকায় ঘর অন্ধকার। মাঝে মাঝে জানালা দিয়ে বিদুৎ ঝলকানির আলোয় ভরে দিচ্ছে রেনুর ঘর। ঘরের ভেতরে কেউ যে আসলেই আছে, রেনুর কল্পনার বাহিরে। সাহস করে রেনু বলেই ফেলল, কে? কে ওখানে? গলা দিয়ে আওয়াজ বের হচ্ছেনা, যতটুকু হলো ফিসফিসিয়ে। জানালা দিয়ে আসা বিদুৎ ঝলকানির আলোই রেনু স্পষ্ট দেখতে পেল দেয়ালে এক পুরুষের ছায়া। কিন্তু, কোন মানুষের অস্তিত্ব ছিলনা। বিদুৎ ঝলকানির সাথে পুরুষের অবয়ব আরো স্পষ্ট দেখতে পারছে রেনু। চিৎকার করা বা ছুটে পালিয়ে যাওয়া কোনটার শক্তিই আর অবশিষ্ট নেই রেনুর। দেয়াল থেকে সরে এসে পুরুষের ছায়া এখন রেনুর শরীরের উপরে। জ্ঞান হারাচ্ছে রেনু। বৃষ্টির তীব্রতা আরো বাড়ছে। কাঁঠাল ডালের ঝাপটা আর দেয়ালে পিষ্ট হচ্ছেনা। বাতাসের দিক পরিবর্তন হয়েছে। সে রাতে পালাক্রমে বৃষ্টি হয়েছিলো । পরের দিন সকালে সেই কাঁঠাল ডালে আধশোয়া রেনুর নগ্ন মৃতদেহ পাওয়া গেল।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×