মশাটার পুরো শরীর লাল হয়ে গেছে । নেশাচুর নড়াচড়া করতে পারছে না । একটা আলপিন নিয়ে ওর গোল পেট ফুটো করে দিলাম । লাল রক্ত গড়িয়ে হাতের অল্প একটু জায়গায় লেগে গেল । লাল একটা ব্রেসলেট বানালে কেমন হয় ? আঙুল দিয়ে রক্তটুকু টেনে গোল আকার দেবার চেষ্টা করছি । হচ্ছে না, কম পড়ে যাচ্ছে । একটা ব্লেড দরকার । ড্রয়ার হাতড়ে ব্লেডটা বের করতে কিছুক্ষণ আগের উত্তেজনাটা টের পেলাম । দাঁত দিয়ে কবজির কাছের শিরাটা ছিঁড়ে ফেলব না এই পাতলা মসৃন ব্লেডের মসৃনতা উপভোগ করব ? দাঁত দিয়ে ছিঁড়লে ঠোঁটে লাল হবে, ঠোঁটের কোনা বেয়ে চিবুক গড়িয়ে রক্ত নামবে ।
ব্লেডের মসৃন ধার বুড়ো আঙুলের তলায় । মসৃনতার চেয়ে গলা বেয়ে রক্ত নামা দেখতে ইচ্ছে করছে । রক্ত বুকের মাঝ দিয়ে নেমে যাবে । আঙুল দিয়ে নিচের ঠোঁট চিবুকের দিকে টেনে আনি । দাঁতে দাঁত চিপে আছি । আবার কব্জির দিকে তাকাই । কব্জির কাছটা এখন আর লালচে দেখা্চ্ছে না । রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে । শিরার ভিতর রক্তের কলকলানি ঢিমে হয়ে যাচ্ছে । কপালের দুই পাশের দপদপ করাটা হঠাত থেমে গেছে । তীব্র লাল লিপস্টিক বের করে আয়নার সামনে ঠোটে লিপস্টিক লাগাই । খুব ধীরে, খুব ধীরে লিপস্টিক ঠোঁটে মেখে যাচ্ছে । আয়নার দিকে তাকাই । গাঢ় লালে ঠোট মেখে আশেপাশে লেগে যাচ্ছে । লিপস্টিক ঠোটের কোণা, চিবুক মাখিয়ে গলায় লাগছে । দাত, দাত পিষছে। শ্বদন্ কারো গলায় বিঁধতে যাচ্ছে
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



