ইভান, লাইটারটা আবার জ্বালাবে ?
কেন ?
এমনি । কিছুক্ষণ জ্বালিয়ে রাখো তো ।
ইভান লাইটার জ্বালিয়ে রাখে । অনেকখানি জায়গা জুড়ে কোন আলো না থাকায় অন্ধকারের মধ্যে ঐটুকু আলোয় ইভানের মুখটা জানি কেমন দেখায় । আমি সিগারেটের ধোয়ায় মুখ ভর্তি করে ইভানের খুব কাছে গিয়ে ওর মুখে ধোঁয়া ছাড়ি । ও প্রথমে একটু চমকে ওঠে । আমি ওর ঠিক চোখের দিকে স্থির তাকিয়ে থাকি । ইভানের চোখে হাসি ।
আরেকবার একই ভাবে আমার মুখে ধোঁয়া ছাড়ো ।
অন্ধকারে জ্বলন্ত লাল আলো আমাকে উদিপ্ত করে । মুখভর্তি ধোঁয়া নিয়ে ইভানের মুখের দিকে এগিয়ে যেতে ও কোমড় ধরে কোলের দিকে টেনে নেয় । আমার দাঁত নিচের ঠোঁট কামড়ে ধরে । একটা রক্তাক্ত ঠোঁট দেখার জন্য রক্ত কিলবিল করে ওঠে । প্রবল চুমুর শেষে ইভানের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলি । আমার ছোট্ট লাল জিহবা ঠোটের সাথে লেগে থাকা বাকি রক্তটুকু চেখে খায় ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



