somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল এক পুলিশ সার্জেন্টকে জুতা দিলাম

১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা - একঃ
বৃষ্টির দিনে ফিটফাট হয়ে অফিসে আসা কষ্টকর। তার উপর রাস্তায় পানি উঠার সমস্যাতো আছেই। জুতার অবস্থাতো বারোটা বাজে। তাই নতুন দামী জুতা জোড়া অফিসে রেখে যাই। আর বাসায় আসা যাওয়ার জন্য নিউমার্কেট ফুটফাত এলাকা থেকে ৩৫০ টাকা দিয়ে একজোড়া রাফ জুতা কিনেছিলাম ২ মাস আগে। উদ্দেশ্য, বৃষ্টি বা রাস্তার পানিতে ভিজলেও যেন তেমন কোন ক্ষতি না হয়। সেই জুতা জোড়ার সোল সামান্য আলগা হয়ে উঠাতে প্যাকেট করে নিয়ে যাচ্ছিলাম মুচির দোকানে। বাসায় যাওয়ার পথে মুচিকে দিয়ে একটু সেলাই করে নেব। যাচ্ছি বাইকে করে।
ঘটনা - দুইঃ
বাস টার্মিনাল আসতেই এক পুলিশ সার্জেন্ট হঠাৎ লাফ দিয়ে আমার বাইকের সামনে এসে গাড়ি থামাতে বলে। আমিও লক্ষ্মী ছেলের মত গাড়ি থামাই। বলে - লাইসেন্স কই? লাইসেন্স বের করে দিতেই লাইসেন্সটা নিয়ে একটি ঝুপড়ির মত কোণায় চলে গেলেন। আমিও গেলাম পিছু পিছু। ওখানে যাওয়ার পর বলে - গাড়ির ডকুমেন্ট কই। ডকুমেন্ট দিলাম। ইন্সুরেন্স কই? তাও বের করে দিলাম। এরপর বলে - তোমার ইন্সুরেন্সের মেয়াদ তো শেষ হয়ে গেছে। রিনিউ করনি কেন? আমি ইন্সুরেন্স পেপারটা নিলাম। দেখলাম ২ মাস আগে ডেট শেষ হয়ে গেছে। বললাম - স্যার, বুঝতে পারিনি কখন লাস্ট ডেট চলে গেল। আগামী রবিবার এ রিনিউ করে নেব।
সার্জেন্টঃ এটার জন্য তোমার ৪০০০ টাকা জরিমানা আসবে।
আমিঃ স্যার ইন্সুরেন্সতো ২৬০ টাকা, আর জরিমানা ৪,০০০ টাকা?
সার্জেন্টঃ হাইকোর্টের অর্ডার।
আমিঃ স্যার, এখন আমার কি করতে হবে?
সার্জেন্টঃ ৪,০০০ টাকা দিয়ে দাও। আর গাড়ি নিয়ে চলে যাও।
আমিঃ এত টাকা তো নেই।
সার্জেন্টঃ কত আছে?
আমিঃ ৪৫০০ টাকা ছিল। ৪৪০০ টাকা দিয়ে এই জুতা জোড়া কিনলাম এখন (বাইকে ঝুলানো জুতার প্যাকেটের দিকে ইঙ্গিত করে বললাম)। হাতে মাত্র ১০০ টাকা আছে।
সার্জেন্টঃ দূর ব্যাটা! মানিব্যাগ বের কর, দেখা কত আছে?
আমিঃ (মানিব্যাগ খুলে দেখালাম, বেশ অনেকগুলো ১০ টাকার নোট আছে) বললাম স্যার, সব তো খুচরা টাকা মোট ২০০ টাকার মতো হবে হয়তো।
(এই সময় নেপথ্য ট্রাফিক পুলিশ মানে সার্জেন্টের চ্যালা যে এতক্ষণ আমার পাশে দাঁড়িয়ে ছিল সে কথা বলে উঠল)
ট্রাফিকঃ তোর জুতার সাইজ কত?
আমিঃ ৯ নম্বর
ট্রাফিকঃ আমার স্যারের জুতার সাইজও ৯ নম্বর। হয় ঐ নতুন জুতা দিয়ে যা, নয়তো কেইসের পেপার নিয়ে ফুট।
আমিঃ (মনে মনে খুশি হয়ে) না স্যার, কেইস করিয়েন না। ওসব আমার খুব ভয় লাগে আর ঝামেলাও পোহাতে হয়। তারচেয়ে বরং আমি নতুন জুতার প্যাকেটা নিয়ে আসছি।
এরপর জুতার প্যাকেটটা গাড়ি থেকে এনে ট্রাফিক পুলিশের হাতে দিয়ে আমার ডকুমেন্টগুলো সব বুঝে নিয়ে চেহারায় খুব দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে বাইক চালিয়ে চলে আসলাম।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×