somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম ভালোবাসা নিয়ে যত উক্তি

১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি.................. হল.রুক.জ্যাকসন ।

২.প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে ..................... প্লেটো ।

৩.প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়............ জ্যা পল বিশার ।

৪.প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়......... স্কুট হাসসুন ।

৫.প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য...................... জর্জ চ্যাপম্যান ।

৬.প্রেম লুকানো পথ চেনে ................ জার্মান প্রবাদ।

৭.ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ............ টমাস ফুলার ।

৮.ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না .................. টমাস ফুলার ।

৯.ঘৃণা অন্ধ, প্রেমের মতই........................... টমাস ফুলার ।

১০.কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে........ দস্তয়েভস্কি।

১১.কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া......... কনফুসিয়াস।

১২.যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে ............ এলিজাবেথ বাওয়েন ।

১৩.বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা থাকে না ........................চার্লস কনটন।

১৪.যে নারীকে আমি ভালবাসি তার সাহায্য সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি নৃপতিরুপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে..................... অষ্টম এডওয়ার্ড ।

১৫.ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা.............হ্যাভনক এলিস।

১৬.ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন ছাড়াই ঘৃণা করি............ জাঁ ফ্রাঁসোয়া রেনার।

১৭.ওহ, এতো ভাল তাকে আমি বেসেছি , ঘৃনার কোন অনুভূতিই না থাকে তার প্রতি............জাঁ রাসিন ।

১৮.যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই..................কীটস্।

১৯.ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না............রেগনার্ড।

২০. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না.............. বায়রন।

২১. ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায় অন্যায় বোধ থাকে না............টেনিসন ।

২২. ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়...............ডেভিড রস ।

২৩. জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ .......... সেকেনা।

২৪. প্রেম হলো সিগারেটের মতো, জার আরাম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে....... বার্নার্ড শ।

২৫. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ............... হুমায়ূন আজাদ।

২৬. কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না... বসন্ত বাউরি।

২৭.ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা...মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ...............সমরেশ মজুমদার।

২৮.মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....সমরেশ মজুমদার।

২৯.প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন......রবীন্দ্রনাথ ঠাকুর ।

৩০ .আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়............রবীন্দ্রনাথ ঠাকুর।

৩১. পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো.............নির্মলেন্দু গুণ।

৩২.মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র"................এইচ.জি.লরেন্স।

৩৩. বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ............কাজী নজরুল ইসলাম।

৩৪.একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে চটি,জামা,মাথা
থাকবেনা রাস্তায় গাড়ীঘোড়া, দোকানপাট সব বন্ধ
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ!..................অঞ্জন দত্ত.।




















সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৬
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×