somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রেমের গান লিখেছেন কখনো?

এই নাগরিক যান্ত্রিকতায় , ব্যস্ততায় কখনো কি সাদা মাটা কথা গুলো প্রেমের গান হয়ে ডানা মেলেছে ?
গলির মুখের আবর্জনার বিকট গন্ধ আর নাগরিক কাকের ক্ষুধার্ত চাহনি কি কখনো কি হতে পেড়েছে একটি প্রেমের গান ?
এই সময় অথবা ঝাপসা হয়ে ওটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন এই অসময়। এই অসময়ে বেড়ে ওঠা নিদারুন অভিমান কি একটি প্রেমের গান হতে পেড়েছে ?

যাক , প্রশ্ন অনেক হয়ে গেলো। নিজেকেই প্রশ্ন গুলো করি মাঝে মাঝে।

আমাদের এই ঢাকা শহরের উত্তরায় রাস্তার পাশের গাছ গুলো কেটে ফেলার হচ্ছে। কারণ জানিনা। জানতে ইচ্ছে করেনি।
শুধু আসা যাওয়ার মাঝে লোকাল বাসের (যাকে পরিবহন সমিতি 'সিটিং বাস' বলে ) জানলা নিয়ে কেটে নেয়া গাছের গুড়ি গুলো পরে থাকে দেখি। এই ধুলো বালি ময়লা আর অবহেলার শহরে প্রেমের গান কে আঁকড়ে ধরতে ইচ্ছে করে খুব। গাছের গুঁড়িতে মেলে দেয়া রঙিন লুঙ্গিটা বাতাসে কেন জানি স্বপ্ন হয়ে দোলা দেয় প্রতিনিয়ত।

হেরে যাওয়া ,ফেলে আসা , হারিয়ে ফেলার এই উদাসীন শহরে কখনো কখনো প্রেমের গান বাঁধতে ইচ্ছে হয় খুব। বেহায়ার মতো

নাগরিক কবিয়াল কবীর সুমন প্রেমের গান লিখেছিলেন ' চাইছি তোমার বন্ধুতা ' অ্যালবাম এ ১৯৯৬ সালে। এরপর কেটে গেছে সময়। সুমন চট্টোপাধ্যায়, কবীর সুমন হয়েছেন। হেরে যাওয়া শহর আর জীবনের প্রতিচ্ছবি খুব একটা বদলায়নি।

গান : আমার প্রেমের গান
কথা , সুর ও সংগীত : কবীর সুমন
অ্যালবাম : চাইছি তোমার বন্ধুতা



যদিও আকাশ ধোঁয়াশায় মৃয়মান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

গলির মুখেই নোংরা-আবর্জনা
আস্ত নরকে নাগরিক আনমনা
মোড়ের সেলুনে রেডিওয় মুলতান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

বাজারের শাক-সবজির অবশিষ্ট
নালায় ভাসছে কবেকার উচ্ছিষ্ট
ইটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

কেটে নেয় গাছ গুড়িটা রয়েছে পড়ে
তাতে মেলে দেওয়া রঙিন লুঙ্গি ওড়ে
রাস্তার কলে রিক্সাওয়ালার স্নান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

ছোট্ট দোকানে খই মুড়ি চানাচুর
নকুল দানায় পিঁপড়ের ঘুরঘুর
সামনেই আছে খয়ের সুপুরি পান
তোমার জন্য লিখছি প্রেমের গান ।


বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে
বন্ধুর কাঁধে বিষন্ন মুখ ঘষে
কমলো কিছুটা যুবকের অভিমান
তোমার জন্য লিখছি প্রেমের গান ।

সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও পেতেছি আমার প্রেমের গান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

×