somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ও ভালোবাসার আরো একটা গল্প

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি শেষে চারপাশে কেমন জানি সাদা হয়ে যায় , আলোকিত হয়ে যায়। এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। পরিষ্কার আলোয় ছুটে সাদা সাদা মেঘ। আকাশটা আরো নীল মনে হয়। রাস্তার পাশ দিয়ে কলকলিয়ে ধেয়ে যায় জলধারা। অস্থির প্রাইভেট কার জল ছিটিয়ে ছুটে চলে। আমি দাঁড়িয়ে আছি নিউমার্কেট ওভার ব্রিজে।বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই ঠাঁয় নিয়েছে এখানে।আজ লোক জন কম। মঙ্গলবার, মার্কেট বন্ধ।

পাশের লোকটা সিগারেট ধারালো। সিগারেটের ধোঁয়া অসহ্য লাগে। সিগারেট যখন খেতাম তখন বুঝিনি।
চা সিগারেট , আড্ডা আর বৃষ্টির দিনে গরম সিংড়া খাওয়ার সময়টা খুব দ্রুতই চলে গেলো। এই তো সামনেই হকার্স মার্কেটের স্ন্যাকস কর্নারে ফুলুরি , কলিজার সিঙ্গারা আর জিলাপি খেয়েছি কত। হৈ হুল্লোড় আর আড্ডা।
মুঠোফোনে পরিচিত মানুষ গুলো অনেকেই ডিলিট হয়ে গেছে। নতুন করে সেভ করার প্রয়োজন মনে হয় না আর। সময়ের সাথে সাথে প্রয়োজন কে প্রাধান্য দিতে দিতে হয়। কি নিষ্ঠুরতা!

সিগারেটের গাঢ় ধোঁয়া চোখে লাগে। ঝাপসা হয়ে যায়। কি সিগারেট কে জানে ?
আমি যখন সিগারেট ধরি তখন বাংলা ফাইভের দাম দিলো তিন টাকা। আমি আর তুই ভাগ করে খেতাম। অঞ্জন দত্তের 'শুনতে কি চাও ?' শুনতে গুনতে আয়েশি টান । আমি তখন খাতা কলম হাতে দুয়েক লাইন জোড়া লাগাবার চেষ্টা করতাম আর তুই বলতি , 'দেখি কি লিখেছিস ?'
আমার অখাদ্য লেখা কে তুই খাদ্য হিসেবে গ্রহণ করতি। 'কি অদ্ভুত লিখেছিস রে দোস্ত ! চল তোকে সিঙ্গারা খাওয়াই। '
'আরে বাইরে তো বৃষ্টি যাবো কিভাবে ?'
'ভিজতে ভিজতে যাবো। ভিজতে ভিজতে খাবো।'
আমরা ঝুম বৃষ্টিতে রাস্তায় নামতাম। হা হা করে হাসতাম। আকাশ থেকে নেমে আসতো অজস্র কবিতার পংক্তিমালা। আমরা সেগুলো ধরার চেষ্টা করতাম।

'ধর ধর দোস্ত। হাত গলিয়ে বের হয়ে না যায়। '
আমি বলতাম ,
'আকাশ পরিশুদ্ধ করে বিষাক্ত রক্ত
বৃষ্টি হয়ে ঝরে পরে পরিপূর্ণ বিশুদ্ধতায়।'

তুই বলতি ,
'অনাবাদি ভূমি উর্বর থেকে উর্বরতা বাড়ায়
মাটির বুক ফুঁড়ে মাথা তোলে নিপীড়িত মানুষ।'


এভাবে যোগ হত একের পর এক লাইন আর আকাশ থেকে ঝরে পড়া পংক্তি মালা গুলো ধরার আপ্রাণ চেষ্টা।

তোর সাথে বহুকাল যোগাযোগ নেই। লিও টলস্টয় এর গোল্ডেন ট্রিনিটি নিয়ে ভাবতে ভাবতে একের পর এক সিগারেট শেষ হয় না আর আমাদের। গোল্ডেন ট্রিনিটি নিয়ে তোকে শেষ যখন জিজ্ঞেস করেছিলাম - তুই ছিলি খুব আনমনা , ভাবলেশহীন। অনেকক্ষন চুপ করে থেকে বললি,
‘ভাতের দাম খুব বাড়ছে রে দোস্ত। ভালো থাকিস।'

পাশের লোকটি সিগারেট শেষ করে চলে যাচ্ছে।ব্যস্ত , কিছুটা যান্ত্রিক। নিচে একের পর এক বিরতিহীন বাস সার্ভিস ছুটে চলে ভাতের সন্ধানে। ছুটে চলা বাস গুলো নিমেষেই মিলিয়ে যায় -- তোর মত। সাইন্স ল্যাব পেরিয়ে , মিরপুর রোডের পথ ধরে , বহুদূরে । আমি তাকিয়ে থাকি।

আমার ইদানিং কি মনে হয় জানিস ? মনে হয় , এমন কোন একটা দিনে ওই সিগারেট খাওয়া লোকটার মত তুই আমার পাশে আসে দাঁড়াবি। সেই দিন তুই আর আমি গোল্ডেন ট্রিনিটির মানে খুঁজবো না আর , বরং পেট ভরে ভাত খাবো। । বৃষ্টিতে ভিজতে ভিজতে এই শহরে হারিয়ে যাবো। ঝাপসা এই শহরে আমি আকাশের দিকে তাকায় , সুদূর আকাশে মেঘ জমছে আবার । বৃষ্টি হবে।




ছবি : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×