somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েস্ট বাস্কেটে মোচড়ানো স্মৃতি অথবা ফড়িংয়ের গল্প

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলায় ঘুম থেকে উঠেই মনে হত, স্কুলে যেতে হবে! পরক্ষনেই চোখটা আচমকা ভিজে যেত, কেঁপে উঠতো ঠোট।
ছোটবেলার ভাবতাম, বড় হওয়ায় ভালো। স্কুলে যেতে হবে না। নিয়ম করে ঘুম থেকে উঠতে হবে না, থাকবে না দাঁত ব্রাশ আর টয়লেটের তাড়া। জুতোর ফিতে ফুল করে না বাঁধলেও চলবে।ব্যাগের বোঝা পিঠে চাপিয়ে সোজা স্কুল আর ওদিকে সবাই কত আনন্দ করবে, পুকুরে ছিপ ফেলে মাছ ধরবে... নারিকেল পড়লে কুড়তে যাবে, পাটকাঠির মাথায় আঠা লাগিয়ে ফড়িংয়ের পিছে ছুটবে, বৃষ্টি হলে ভিজবে, কাঠবিড়ালীর লেজ নাড়ানো দেখবে... আকাশে টেনিস বল ছুঁড়ে দিয়ে লুফে নেয়া শিখবে.....দুপুরে শুয়ে শুয়ে রাশিয়ান গল্পের বই পড়া হবে না.... নদীর ওপারে ছোপ ছোপ সবুজের গাছপালা ঘরবাড়ি পাহাড় আঁকা হবে না...

বড় হয়েছি। আমার হিসেবে ভুল ছিল। ছোটদের বড় হতে নেই।

২.
ফের ফিরে দেখা ফেলে আসে শৈশব
ওয়েস্ট বাস্কেটে মোচড়ানো কাগজের মত পড়ে থাকা স্মৃতি।

ভেবেছিলাম পাখি হব অথবা আকাশ, পাখির জন্য আকাশ;
সুবিশাল নীল!
অতপর আকাশ খুঁজিনি,
খোঁজা হয়নি পাখির হলদে ডানায়
ঝলমলো রৌদ।
আকাশের নীল সুবিশালতার সীমানা পেড়িয়ে হন্যে হয়নি।

একসময় শখ ছিলো ছোট্ট ডানার সবজে ঘাস ফড়িং, কাশবন, কুমড়ো ডগায় তিড়িং বিড়িং।

সবুজ খোঁজা হয়নি
ফড়িংয়ের সাথে তেপান্তর
দেখা হয়নি।
বড় হয়েছি আর শুধু বুড়ো হয়েছি।

৩.
তখন থাকতাম মাটির ঘরে, বাঁশের খুঁটি আর মাথার উপর খড়ের চাল। বৃষ্টি হলে চাল বেয়ে পানি পড়তো। লাল চায়ের মত রং। যেন চা ভেবে খেয়ে ফেলা যায়। আমি বৃষ্টির অপেক্ষায় থাকতাম। বাসায় একটা টেপরেকর্ডার ছিল।আব্বা অনেক রাত পর্যন্ত রেডিও শুনতেন। অনেক রাতে বিদেশী কাহিনী নিয়ে বাংলা নাটক প্রচারিত হত। আমার খুব ভালো মত বোঝার ক্ষমতা ছিলনা। আমি চুপ করে ঘুমের ভান করে পরে থাকতাম... নাটক শুনতে ভালোই লাগতো। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের নাটক, রাশিয়ান ইভানের নাটক, ওডিসি, । কিজিল কাঠের ছড়ি নামে একটা নাটক শুনেছিলাম যদি ঐ বইটা আব্বা আমাকে আগেই কিনে দিয়েছিলেন। বইটার নাম 'রুপেরডালি খেলা।' ঐ নাটকটা শোনার পর থেকে আমি চুপ করে নাটক শুনতে লাগলাম।নেশা হয়ে গেল। এক দিন নাটক শুনছি-
এক ভয়ানক খুনীর রোমহর্ষক নাটক। একের পর এক খুন করছে, টুকরো টুকরো করছে। পুলিশ কিছুই করতে পারছে না।মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় ঐ ভয়াংকর খুনীর নাম বলে।
আমি নাটক শুনছি আর ভয়ে উশখুশ করছি। খুন গুলো যেন আমি নিজে দেখতে পারছি.... কথা বলতে পারছিনা, আব্বা যদি জেনে যায় আমি জেগে আছি!
হঠাত্‍ কৌতুহল নিয়ে বললাম, আব্বা 'রিভার' কি ঐ খুনিটার নাম?
আব্বা বললেন, রিভার না রিপার। খুন করে শরীর বিচ্ছিন্ন করে ফেলতো বলে তাকে 'রিপার' নামে ডাকা হত। ওর আসল নাম হলো জ্যাক।সবাই বলতো 'জ্যাক দ্যা রিপার!'

আমি কল্পনায় শরীর বিচ্ছিন্ন করা খুনীটার কথা ভাবছি আর আব্বা পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। আমি রাত জেগে ঘুমের ভান করে নাটক শুনি এটা আব্বা জানতেন এবং জানার পরেও তিনি কিছু বলতেন না! কেন বলতেন না, সেই কথাটা আমার একবারো মনে হলো না। আমি কল্পনায় রিপার কে দেখছি আর আব্বা পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন..... আমার শৈশব ভালো থেকো। শুভ রাত্রি।


ছবিঃ ফড়িং চলচ্চিত্র
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×