somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি ভাবছেন কমরেড? - জেলখানার কবি নাজিম হিকমাতের প্রতি

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরাধী হয়ে জীবনটাই শেষ করে দেবো
চোয়াল শক্ত হতে হতে চোয়াল চূর্ন হয়ে যাবে!
অপরাধের ভারে সর্বদা পিঠ টান করা কোমড় একদিন নুয়ে পড়বে,
যে পেশীর কথা আমি বার বার বলি
অনবরত রক্ত ক্ষরণ হয় ভেতরে ভেতরে,
সমূদ্র স্রোতের ন্যায় বহমান আমার রক্ত শিরা
প্রতিশোধের আগুনে টগবগ করে ফুটবে বলে,
শেষমেষ হাতিয়ার শুন্য আমার জীর্ন দুহাত ক্রমশই
ঘুনে খাওয়া পলেস্তারার মত খসে পড়বে!

আমি বলছি না, যে এখানেই শেষ!
তবু আমি বলছিনা এখানেই শেষ।
বলছি না বিদ্রোহীচেতা মনের কবর সুনিশ্চিত!
শুধু স্ফুলিঙ্গ উসকে দিয়ে দাবানল করো ,
বলেছি তো,
এইটি দেশলাইয়ে কাঠি আর বারুদের আলতো ছোঁয়া
ওতেই হবে!
দেখো আমি জেগে উঠবো। অপরাধী হয়ে আর কত দিন?



আমি ভয় পাচ্ছি কমরেড
অনবরত দেরী হয়ে যাওয়ার মত ভয় পাচ্ছি
যে আগুন জ্বলবো জ্বলবো করেও জ্বলছে না, সেই আগুনে
উষ্ণতা চাওয়াও পাপ !
আমাদের শেষ হাতিয়ার ওরা হাতিয়ে নেবে বলে দিয়েছে
হাতের আঙ্গুল গুলো তীক্ষ্ন ধারালো ছুড়িতে খন্ডিত করবে
দু আঙ্গুলে কলম ধরা শিশু কালের অভ্যাস!
ঐ আঙ্গুল গুলো রাখবে না আর!

যদি আচমকা জল স্রোতে দেশলাইয়ের কাঠি গুলো
অনায়াসে ভিজে যায়...তখন!
আমি বলছি না হবে, আমি বরং আশা করতে ভালোবাসি
কবির হাত কখনো শিকলে বাঁধা থাকেনি,
কবির ছিন্ন ভিন্ন হাতের দিকে তাকিয়ে
কবি এ কথাই বলেছিলো!


ভেবে দেখেছেন কমরেড,
নিজেদের সভ্যর মিথ্যে চাদরে ঢেকে, আদিমতা কে বর্বর বলি
কতটা নিষ্ঠুর আর পাশবিক হতে পারি আমরা!
কি ভাবছেন কমরেড?
রাত্রির অন্ধকারে, গ্রাম দেশে শুকনো পাতায়
যে আগুন জ্বালাবো বলে
রক্ত ঝরিয়েছি কলমে, হাতিয়ার শূন্য হাতে
গেয়ে চলেছি বিপ্লব, সংগ্রামীচেতা বিদ্রোহী মনে
বজ্রাঘাত করি আরেকবার,
আরেকবার বিপ্লবী কন্ঠে স্ফুলিঙ্গ হয়ে ছুটুক
রোশের দামামা ।


দাবানল ছুটবে, আগুনের তেজ বাতাস গরম
হওয়ার আগেই নিভে যাবে না।
হয়ত কিছুই হবে না!
আমি বরং আশা করতে ভালোবাসি।
ছোট্ট একটা বিস্ফোরন,
দেশলাইয়ের শরীরে আলতো একটু
বারুদের ছোঁয়া।
ব্যস , এটুকুই যথেষ্ট!

------------------------------
এই লেখাটি প্রায় প্রতিবছর একবার পোস্ট করা হয়। জেলখানার কবি নাজিম হিকমতের প্রতি। ১৫ জানুয়ারি কবির জন্মদিন ছিল। কবি অধিকাংশ কবিতা লিখেছেন জেলে বসে। তাঁর কবিতা আজও দুনিয়া জুড়ে মুক্তিকামী মানুষের কণ্ঠে বিপ্লব ও মুক্তির গান হয়ে উচ্চারিত হয়। ১৯৫০ সালে নাজিম হিকমত পাবলো নেরুদার সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৩ সালের ৩ জুন মস্কোতে কবি মারা যান।
তার মৃত্যুর সাথে সাথে কি আগুন নিভে গিয়েছে ?
উত্তর হচ্ছে , 'না ! '

ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×