somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবন দিবস উপলক্ষে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী অক্সিজেন হারায় প্রতিনিয়ত


তোমার জন্য লেখা কবিতাটা যখন তোমকে দিতে গেলাম
তুমি বললে - রেখে দিও সযতনে , চেয়ে নেবো একদিন।
এই একখান কবিতা লিখতে আমাকে জাগতে হয়েছে কয়েক রাত ,
সকালের নাস্তা বাঁসি হয়ে পড়ে ছিল টেবিলের এক কোনায় ,
অবলীলায় পড়ে থাকা গমের রুটিতে লাল পিঁপড়ের বিচরণ লক্ষণীয় ছিল খুব।
দুপুর গড়িয়ে বিকেল হলো
বিকেল আর সন্ধ্যের মিলনের আলো
নিভতে নিভতে আঁধার নামলো ঠান্ডা ভাতের থালায়।

তুমি বললে - সযতনে রেখে দিও, চেয়ে নেবো একদিন।
অতঃপর , তোমার জন্য লেখা কবিতাটা
বাক্সোবন্দী করি , সযতনে রাখি
গোপন থেকে গোপনতর কুঠিরে।
পাহারায় রাত জাগি আর দিনপঞ্জিতে বাড়তে থাকে লাল দাগের পরিমান।

এভাবে কেটে যায় দিনের পর দিন
মাস কিংবা বছরের পর বছর
অ্যান্টার্কটিকায় বরফ গুলো গলতে থাকে
সমুদ্রের তেলে ভেসে উঠে মৃত ডলফিন আর নীল তিমিদের দল
সাইবেরিয়ান পাখি গুলো উড়ে আসে শীতের আশায়
পৃথিবীর ফুসফুসে আগুন লাগে , ধোঁয়ায় নিমজ্জিত মহাপৃথিবী
অক্সিজেন হারায় প্রতিনিয়ত।
সেন্টমার্টিনে জমে উঠে পর্যটন আবর্জনা
ভেজে ওঠে প্লাস্টিক , পলিথিন আর চিপসের প্যাকেট
অনিয়ন্ত্রিত বাজারে টিসিবির লাইনে ক্রমশ বাড়তে থাকে মানুষের ভীড়
ফুটপাতে মাথা গোঁজা মানুষ গুলো
এই শীতে হাড়-জিরজিরে হাত বাড়ায় কয়েক ফালি উষ্ণতার আশায়।
আর আমি সামান্য কবিতার জন্য হাকাকার করি !
মাতম তুলি পূর্ব থেকে পশ্চিমে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×