somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান!

০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রেমের গান লিখেছেন কখনো?

এই নাগরিক যান্ত্রিকতায় , ব্যস্ততায় কখনো কি সাদামাটা কথা গুলো প্রেমের গান হয়ে ডানা মেলেছে ?
গলির মুখের আবর্জনার বিকট গন্ধ আর নাগরিক কাকের ক্ষুধার্ত চাহনি কি কখনো কি হতে পেড়েছে একটি প্রেমের গান ?
এই সময় অথবা ঝাপসা হয়ে ওটা কালো ধোঁয়ায় আচ্ছন্ন এই অসময়। এই অসময়ে বেড়ে ওঠা নিদারুন অভিমান কি একটি প্রেমের গান হতে পেড়েছে ? বেকারত্বের গ্লানি নিয়ে এককাপ চায়ে পাউরুটি ভিজিয়ে খেতে খেতে প্রেমের গান লিখেছে কি আপনার অভিমানী বন্ধুটা ?

যাক , প্রশ্ন অনেক হয়ে গেলো। নিজেকেই প্রশ্ন গুলো করি মাঝে মাঝে।

আমাদের এই ঢাকা শহরের উত্তরায় রাস্তার পাশের গাছ গুলো কেটে ফেলার হচ্ছে। কারণ জানিনা। জানতে ইচ্ছে করেনি।
শুধু আসা যাওয়ার মাঝে লোকাল বাসের (যাকে পরিবহন সমিতি 'সিটিং বাস' বলে ) জানলা নিয়ে কেটে নেয়া গাছের গুড়ি গুলো পরে থাকতে দেখি। এই ধুলো বালি ময়লা আর অবহেলার শহরে প্রেমের গান কে আঁকড়ে ধরতে ইচ্ছে করে খুব। গাছের গুঁড়িতে মেলে দেয়া রঙিন লুঙ্গিটা বাতাসে কেন জানি স্বপ্ন হয়ে দোলা দেয় প্রতিনিয়ত।

হেরে যাওয়া ,ফেলে আসা , হারিয়ে ফেলার এই উদাসীন শহরে কখনো কখনো প্রেমের গান বাঁধতে ইচ্ছে হয় খুব। বেহায়ার মতো।

নাগরিক কবিয়াল কবীর সুমন প্রেমের গান লিখেছিলেন ' চাইছি তোমার বন্ধুতা ' অ্যালবাম এ ১৯৯৬ সালে। এরপর কেটে গেছে সময়। সুমন চট্টোপাধ্যায়, কবীর সুমন হয়েছেন। হেরে যাওয়া শহর আর জীবনের প্রতিচ্ছবি খুব একটা বদলায়নি। শুধু সমস্ত অভিমান আকাশের দিকে তাকিয়ে পাঠিয়ে দিয়েছি। আমাদের সমস্ত আক্ষেপ আর অভিমান আকাশের কাছে জমা আছে।



গান : আমার প্রেমের গান
কথা , সুর ও সংগীত : কবীর সুমন
অ্যালবাম : চাইছি তোমার বন্ধুতা



যদিও আকাশ ধোঁয়াশায় মৃয়মান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

গলির মুখেই নোংরা-আবর্জনা
আস্ত নরকে নাগরিক আনমনা
মোড়ের সেলুনে রেডিওয় মুলতান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

বাজারের শাক-সবজির অবশিষ্ট
নালায় ভাসছে কবেকার উচ্ছিষ্ট
ইটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

কেটে নেয় গাছ গুড়িটা রয়েছে পড়ে
তাতে মেলে দেওয়া রঙিন লুঙ্গি ওড়ে
রাস্তার কলে রিক্সাওয়ালার স্নান
তোমার জন্য লিখছি প্রেমের গান।

ছোট্ট দোকানে খই মুড়ি চানাচুর
নকুল দানায় পিঁপড়ের ঘুরঘুর
সামনেই আছে খয়ের সুপুরি পান
তোমার জন্য লিখছি প্রেমের গান ।


বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে
বন্ধুর কাঁধে বিষন্ন মুখ ঘষে
কমলো কিছুটা যুবকের অভিমান
তোমার জন্য লিখছি প্রেমের গান ।

সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও পেতেছি আমার প্রেমের গান।


উপলব্ধি : ০৪ ঠা অক্টোবর, ২০১৮।
ছবি : ইন্টারনেট


সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×