somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুরের ছানাগুলো বড় হচ্ছে....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ কুকুরের ছানাগুলো বড় হচ্ছে।

ব্লগে পোষ্ট নাই। এই পোষ্টটা দিলে প্রথম পাতায় দুইটা পোস্ট দেয়া হবে। কি করবো বুঝতে পারছি না। গত পোষ্টে পাঠক নেই , মন্তব্য নেই। আজ সারাদিন সোহানী আপুর পোষ্টে উত্তাল ছিল। সেই পোস্টে নজর ছিল। তাছাড়া ব্লগ নিশ্চুপ বলা চলে। এদিকে রাজীব নুর নবীজী লিখতে লিখতে আর লিখবে ঠিক করেছেন। ব্লগার সোনাগাজী মক্কা মদিনা বাদ দিয়ে ঢাকার জীবন নিয়ে লিখতে বলেছেন। ব্লগার রাজীব নুর সোনাগাজীর কথা ফেলতে পারেন না। সোনাগাজীকে উনি শ্রদ্ধার করেন। সেই শ্রদ্ধার মাপকাঠি নেই।

ব্লগার শূন্য সারমর্মের লেখা কি সোনাগাজী দ্বারা প্রভাবিত? চারাগাছ নামক ব্লগার এমন একটা প্রশ্ন রেখেছিলেন। উনার ধারনা হতে পারে কোন কারণে। ব্লগার সাড়ে চুয়াত্তর তো সরাসরি বললেন বোধহয় সোনাগাজীর কথা।
সারমর্ম তার লেখায় কিছু জিজ্ঞাসা রেখে যায়। তাই বলে সোনাগাজীর প্রভাব আছে বলে মনে করার খুব একটা কারণ নেই। তবে লেখায় না হলেও ব্লগিংয়ে প্রভাব ফেলেন হয়তোবা।

ব্লগার গোফরান ফেব্রুয়ারী মাসের পোষ্ট দিয়ে চলে গেছেন। উনি ব্যস্ত, নয়তো নিয়মিত পোষ্ট আসতো। ব্যস্ততা শেষে নিশ্চয়ই ফিরবেন। শোনা যায়, উনার পোস্টের ছবি গুলো অনেকেই মিস করেন । আমিও করি।


আমারও ঠিক লেখা হয়ে উঠছে না। তবে সবুজ সিগন্যালে ইদানীং কবিতা লিখতে ইচ্ছা হয়। আমি মূলত ব্লগার না। যা লিখি সেটা দেশ ও জাতি, মানুষের কাজে আসে না। কারণ আমি তাদের জন্য লিখি না। আমি লিখি নিজের জন্য, যেটা সবচেয়ে আনন্দের ব্যাপার।

শুনলাম বাড়ির কুকুর ছানা গুলো বড় হচ্ছে। বাপের সাথে রোদ পোহায়, খেলা করে। কদিন পরে বেপরোয়া ঘেউ ঘেউ করে উঠবে। শত আঘাতেও মানুষ ইদানীং টু শব্দ করে না। তবে আশারাখি একদিন ফেটে পড়বে।

কবীর সুমনের একটা গান ছিল-

"কখনো চারটে, কখনো পাঁচটা ছানা
গাড়ির চাকায় থেঁতো হয়ে যায় কেউ
একটা আবার জন্ম থেকেই কানা
একটা চেঁচায় বেপরোয়া ঘেউ ঘেউ ;

বেপরোয়া কিছু কুকুরই না হয় হোক
পরোয়া করতে করতে মানুষ মোলো
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লোক
মুখ বুজে থেকেই প্রভূদের প্রিয় হলো।"






সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×