somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি রোজা রাখলে আপনার সমস্যা কি ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি নিয়মিত বাচ্চার জন্য রোজা রাখি । ওর জন্মদিনেও রোজা রেখেছিলাম। তার অসুস্থতার জন্য আমি ডাক্তারের চেয়ে আল্লাহর উপর ভরসা রাখি। প্রতিবার টেস্ট করতে গেলে আপনাকে ডাকি না , ডাক্তার ডাক্তার করি না , আল্লাহ আল্লাহ করি।
আমার রোজা রাখা নিয়ে আপনার বাসার চুলা নিশ্চয় বন্ধ হয় নি। আপনার গালে কেউ কষে থাপ্পড় দেয়নি।
আপনার মেয়েকে কটু কথা শোনায়নি।

রাতে খারাপ স্বপ্ন দেখলে আর ঘুম হয় না। ছেলেটার দিকে তাকিয়ে থাকি। রাতে তাহাজ্জুদ পড়ি। সকালে মুরগি বা খাবার কিনে অভাবীদের দিয়ে দেই। ইসলামের ভাষায় এটা সদকা।
আমি সদকা দিলে আপনার বাসায় রান্না বন্ধ থাকে না। আমি নামাজ পড়লে আপনার স্যুপ আর চিংড়ি ফ্রাইয়ে কেউ পানি ঢেলে দেয় না। আপনার দরজায় দাঁড়িয়ে কেউ প্রস্রাব করে দেয় না।

তাহলে আমি রোজা রাখলে আপনার সমস্যা কি ?
আমি সদকা দিলে আপনার সমস্যা কি ?
তাহাজ্জুদে দাঁড়ালে আপনার সমস্যা কি ?


আমার বাচ্চা যখন অসুস্থ হয় তখন ও আপনাকে ডাকে না , আল্লাহ কে ডেকে বলে , 'আল্লাহ সারাই দাও'!
বিরক্ত করে আল্লাহকে , আপনাকে নয়।
ও আল্লাহকে ডাকলে আপনার সমস্যা কি ?


সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×