somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ সৌরভ
আমি 'স্মৃতিকাতরতা ' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

প্রিয় জুল ভার্ন কি ব্লগ ছেড়ে চলেই গেলেন ?

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




"অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি- ব্লগের সকল অপকর্মের এবং যেসব গুটিকয়েক ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে স্বয়ং ব্লগ মডারেটর। এবং কি কারণে তাদের পৃষ্ঠপোষকতা করেছে তার কারণও অজানা নয়। কাজেই মডারেটরের কাছে প্রতিকার আশা করি না।

৩০ তারিখ পর্যন্ত ব্লগে সময় দিতে পারবোনা.....তারপর আমার সব পোস্ট ড্রাফট করে সামু ব্লগের সাথে আমার সম্পর্ক ছিন্ন করবো।"



প্রিয় জুল ভার্ন ,
আপনার মন্তব্যটা পড়ে শঙ্কিত বোধ করছিলাম। আশংখা সত্যি হলো। আপনি সমস্ত পোস্ট ড্রাফটে নিয়েছেন। আপনি সম্ভবত ব্লগ ছেড়ে চলে গেছেন। ফিরে আসবেন কিনা জানি না।

আপনি বয়জ্যেষ্ঠ। তবুও কোন এক কারণে জুল ভার্ন বলেই সম্বোধন করতাম। তবে নামের আগে 'প্রিয়' শব্দটা সবসময় যুক্ত থাকতো।

আবার পোস্টে আবার বাবা ফিরে ফিরে আসেন। আপনি ব্যাপারটা পছন্দ করতেন। আসুন এই পোস্টে আবার বাবা ফিরিয়ে আনি।
বছর দুয়েক আগে। একবার আব্বাকে সামু ব্লগের কথা বলেছিলাম। কারণ আব্বার কোন কিছু লিখতে গেলে তার অনুমতি এবং স্মৃতিগুলো নিতাম। সেই সুবাদে সামহোয়্যার ইন এর কথা এসেছিলো। আমি বললাম আমাদের ব্লগে একজন মুক্তিযোদ্ধা আছেন। ক্যাডেট পড়তেন। ক্লাস সেভেনে থাকতে যুদ্ধে চলে যান। অনেক ভালো লিখেন।

আব্বা বললেন , উনার নাম কি ?
আমি বললাম , জুল ভার্ন ! কল্পনায় যিনি সাত সুমুদ্দুর পারি দিতেন, অতীত -ভবিষ্যৎ । চেনো নাকি ?
আব্বা হেসে বললেন , জুল ভার্ন কে আমি চিনি।
আমি আর সে প্রসঙ্গে গেলাম না।
বললাম , আচ্ছা এতো কম বয়সে একজন যুদ্ধে গেল। কিভাবে ? কি ভেবেছিলো ?
আব্বা বললেন , দায়িত্ববোধ ! কার কোন বয়সে আসে ঠিক নাই।


প্রিয় জুল ভার্ন ,
দায়িত্ববোধ নিশ্চয়ই আপনাকে ব্লগে ফিরিয়ে আনবে। ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৭
৪৮টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×