somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান......

০৯ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে ব্লগে অনিয়মিত। দীর্ঘদিন ছিলাম না। আমার ব্লগ ঘেঁটে দেখলাম আমাকে আপনি খুঁজেছেন। পুরাতন পোষ্ট গুলো খুঁজে সেখানে মন্তব্য করে গেছেন । আপনার এমন কার্যবিধিকে আমি ধরেই নিতে পারি আপনি আমাকে খুঁজেছেন। আপনার অনুপস্থিতি আপনাকে ভাবিয়েছে কিছুটা । ব্লগের বাইরে তেমন কোন ব্লগারের সাথে যোগাযোগ নেই। ম্যাসেন্জারেও ডিয়েক্টিভ ছিলাম দীর্ঘদিন দিন। ফেসবুক বন্ধ।
ফোনে কারো সাথে যোগাযোগ নেই তেমন। তাই তেমন খোঁজ খবর জানি না।

আসলে এতো রাতে ব্লগে কেন ঢুকলাম জানি না। অজস্র অদেখা আর প্রত্যুত্তর বিহীন অনেক মন্তব্য জমা হয়ে আছে। জবাব দেয়া হয়ে উঠছে না। আগে ঘুম না এলে ব্লগে কিছু লেখার চেষ্টা করতাম কিন্তু এখন তেমন কোন ইচ্ছা হয় না । আমার কোন কিছু লিখে ফেলার কোন অভ্যাস ছিলো না। আর ইদানীং তো লেখার মত কোন কিছুই তেমন আসে না।

ফিলিস্তিন কিংবা রাশিয়া , যুদ্ধ, মানবতা.... পৃথিবীর চরম দূর্দশা নিয়ে কয়েক শো পোষ্ট লেখা যেতো। কিংবা পুড়ে মরা বাংলাদেশ আর অব্যবস্থাপনা নিয়ে হৈচৈ তোলা যেতো । সেদিন সাতমসজিদ রোডের গাছ কেটে ফেলা হলো, সেদিন তো কিছু লিখে ফেলা যেত...

"শেষ যুদ্ধটা জেতা হয়ে যাবে যখন
শেষ পারমাণবিক সংকট
হয় খেতে হবে শুধু মরুভুমি
নয় কড়কড়ে টাকার নোট।"

লেখা যেতো অনেককিছুই। লিখবো একদিন। জমে থাকা লেখা গুলো জমাটবদ্ধ অভিমানের মতই জমে আছে। একদিন অভিমান গুলো পাশে ফেলে চুপচাপ লিখে ফেলবো ।

আমাদের কোম্পানি বিক্রি হয়ে যাবে । এমনটাই কথা হচ্ছে। ম্যানেজমেন্ট তেমন ভাবেই এগোচ্ছে। আমাদের মালিক আর ব্যবসা করতে চাইছেন না। ইপিজেডের দুটো ফ্যাক্টরী ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে । কোরোনাকালীন সময়ে ভীষণ একটা ধাক্কা খেয়েছিলাম সেটা এখনো সামলাতে পারিনি। আরো একটা ধাক্কা আসবে কি?
এতোকিছু মাথায় নিয়ে ঘুম আসে না। পাশে আমার ছেলে ঘুমিয়ে আছে। ভবিষ্যতের কথা চিন্তা করতে ভয় হয়।



দীর্ঘদিন আব্বার সাথে কথা হয় না। আব্বা বিছানাগত। মোবাইলেও ঠিকমত কথা বলতে পারেন না। শুয়ে শুয়ে শুধু চিন্তা করেন। কি চিন্তা করেন ঠিক জানি না। আব্বাকে আমার কথাগুলো বলার পরিস্থিতিও আর নেই। অনেক কথা ভেতরে ভেতরে রেখে দিই। কাউকে জানাই না। একসময় আব্বাকে জানাতাম।

না, ভুল বললাম। কাউকে জানাই না কথাটা ঠিক নয়। যখন আমি আর নিহাল একা থাকি তখন অনেক কথা বলে ফেলি। চার বছরের বাচ্চাকে অনেক কথা বলে ফেলা যায়। যখন আমরা হাত ধরে রাস্তায় হাঁটি । একসময় ছেলেটা বলে, বাবা তুমি কি চিন্তা কর?
আমি বলি, অনেক কিছু। কি করবো বুঝতে পারছি না। মন খারাপ হয় খুব।
ছেলেটা চুপ করে থেকে বলে, বাবা আর মন খারাপ কোরো না। সব ঠিক হয়ে যাবে।

এই 'সব ঠিক হয়ে যাবে' কথাটা শিখেছে ওর দাদার কাছ থেকে। আব্বাও বলতেন 'সব ঠিক হয়ে যাবে'। সব ঠিক হবে কিনা জানি না। সব ঠিক হয়তো হয়ও না। তবে কথাটা বলার মত কেউ তো আছে।

শ্রদ্ধেয় খাইরুল আহসান,
শিরোনাম নামে আপনাকে লিখেছিলাম। পুরো পোষ্টটাতে আপনাকে নিয়ে তেমন কিছুই লেখা নেই। এমনকি ছবিও না। তবে আপনি ব্লগে আমাকে 'সব কিছু ঠিক হয়ে যাবে' বলা টাইপের একজন। ফাদার ফিগার।
ভালো থাকবেন শ্রদ্ধেয়।










সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:০০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×