somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানিং একটা স্বপ্ন ঘুরেফিরে দেখছি

২৩ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটমামা আমাদের বাসার জন্য একটা কুকুর আনলেন। মানে আমার কুকুর। এর আগে আমাদের বাড়িতে টমি নামের একটা কুকুর ছিল। ও মারা গিয়েছে অনেক আগে। অনেকদিনপর বাড়িতে কুকুর এলো। তাও আবার আমার। আনন্দের শেষ নাই। কালো রঙের একটা ছোট্ট কুকুর ছানা। লেজ কাটা। কাটা লেজের ঘাঁ শুকিয়ে যাবার পথে। দাদা আবার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালেন। কুকুরটার নাম রাখা হলো ভুলু। ভুলুর সাথে আমার দারুন সময় কাটতে লাগলো। আমি তখন ক্লাস টু তে পড়ি। সকালে রুটি টুকরো টুকরো করে ভুলুর দিকে ছুড়ে দেই আর ভুলু দারুন তৎপরতায় রুটির টুকরো শূন্যে থাকতেই মুখে পুড়ে নেয়। দেখার মত একটা ব্যাপার।

দুপুরে খাবার দেয়ার জন্য দুটো মালশা কেনা হলো। একটা ভাতের আরেকটা পানির। বিকালে দেয়া হয় পাউরুটি। মাঝে মধ্যে দুধ। রাতে ভাত /রুটি।
ভুলু ঘেউ ঘেউ করে রাতে চোর তাড়ায়। দিনে অপরিচিত মানুষদের বিনা অনুমুতিতে বাড়িতে ঢুকতে দেয়না। ভুলুর ভয়ে বিড়াল বেল গাছে বসে থাকে। নামে না।

ভুলু তখন একটু বড় হয়েছে। বিকালে আমার সাথে মাঠের ঐপারে চলে যায়। আমার পিছে পিছে দৌড়ে বাড়ি ফেরে।
একদিন সন্ধ্যায় বাড়ির ময়দানে দাঁড়িয়ে দেখি ভুলু মাঠের ঐপাড়ে দাঁড়িয়ে আছে। আমি ডাক দিলাম, ভুলুউউউউউ !
ভুলু আমার ডাক শুনে একদৌড় দিলো। আমিও দৌড়ে বাড়ি ফিরছি। ভুলু দৌড়ে এসে আমার পিঠে উঠে পড়লো। সামনের দুপায়ের দাঁড়ালো নখের আঁচড়ে আমার পিঠে ক্ষত সৃষ্টি হলো। রক্ত বের হতে লাগলো। আমি কাঁদতে লাগলাম।

বিষ যাতে না লাগে দাদা কি সব ঔষধ দিলেন। ডেটল দিয়ে পিঠ পরিষ্কার করে দিলো কেউ। কেউ আবার ভুলুর পেটে লাথিও মারলো। ভুলু কুই কুই করতে করে বাড়ির এক কোণে বসে থাকলো।
ভুলু বাড়ির ওই কোণা থেকে আর নড়তো না। ওকে পানি আর খাবার দেয়া হতো। আমি যে কয়দিন অসুস্থ ছিলাম ভুলু পানি ছাড়া কিছুই খেতো না।

আমি সুস্থ হলাম। বিকালে আব্বা টোস্ট বিস্কুট নিয়ে আসলো। দুইখানা বিস্কুট নিয়ে আমি বাড়ির বাইরে গিয়ে দেখি ভুলু মাঠে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম , ভুলুউউউ !!
ভুলু তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে দৌড়োলো আমার দিকে। এবার আর গায়ে উঠলোনা না। আমার সামনে লাফাতে লাফাতে লেজ নাড়াতে লাগলো। আমি টোস্ট বিস্কুট ছুড়ে দিলাম। দারুন কসরতে লুফে নিলো। করমড় শব্দে খেতে লাগল।


ভুলু মাঝে মাঝে আমার সাথে স্কুল গেট পর্যন্ত যেত। স্কুল থেকে ফেরার পথে রাস্তায় বসে থাকতে দেখতাম। ঢাকা আসলে কোচস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতো। কোচ ছাড়লে পিছে পিছে দৌড়াতো।


ভুলু বেশ কয়েক বছর বেঁচে ছিল। একদিন সকাল থেকে ভুলুকে পাওয়া গেলো না। অনেক খোঁজার পর মাঠের ওই পাশে ভুলুকে পড়ে থাকতে দেখা গেলো। আমরা গিয়ে দেখলাম মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। বিষ খাওয়ানো হয়ে ছিল ওকে।
আসরের নামাজের পর ভুলুকে কবর দেয়া হলো বড় ফুফুর নারিকেল আর লেবু বাগানের একপাশে। প্রিয়জন হারানোর কষ্ট পেলাম খুব। কাঁদলাম।
কাঁদতে কাঁদতে আব্বা কে বললাম , বেহেশতে কি ভুলুকে পাওয়া যাবে ?
আব্বা কিছু বললেন না। শুধু পিঠে হাত বুলিয়ে দিলেন।


ইদানিং একটা স্বপ্ন ঘুরেফিরে দেখছি :
বাড়ির বাইরে এসে দেখি ভুলু মাঠের ঐপাড়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে ডাক দেই , ভুলুউউউউ।
ভুলু আমার ডাক শুনে দৌড়ে ছুটে আসছে। আমিও দৌড়াচ্ছি , ভুলুও দৌড়াচ্ছে। আমরা দৌড়াচ্ছি।



নিহালের জন্য এইবার কোরবানির ছাগল কিনেছিলাম। ও ছাগল কে বলে 'শীপ'। ভেড়া আর ছাগল দুটোই ওর কাছে 'শীপ'। ঈদের দুদিন আগে ছাগল কিনে আনার পর থেকে শীপের আসে পাশে ঘুরঘুর করতে চায় শুধু। দুপুরে ঘুম বন্ধ। একবার পাতা দিতে যায় , একবার পানি। কোরবানি দিতে হবে শুনে খুব কাঁদলো। তারপর বোঝানো হলো কেন কোরবানি দেয়া হবে , পশু কোরবানি না হলে কাকে কোরবানি দেয়া হতো। তারপরেও কান্না একেবারে থামেনি। দিনের মধ্যে ফুঁপিয়ে উঠেছে কয়েকবার। ঈদের দিন সকালে গোসল করতে গেলো ছাগলকে। ছাগলকে দেখে আবার কান্না শুরু করলো। ফুঁপাতে ফুঁপাতে বলল , বাবা.. আমার শীপ কি জান্নাতে যাবে ? জান্নাতে পাবো ?
আমি কিছু বললাম না। শুধু পিঠে হাত বুলিয়ে দিলাম। বহু বছর আগে আব্বা যেভাবে দিয়েছিলো। তখন আমি বয়স ছিল ৮ আর আমার ছেলের বয়স এখন ৪ বছর। অনুভুতিটা এক।



সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×