২০১৩ সালের পাঠ্যপুস্তক ও অন্যান্য
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ বছর মোটামুটি সব শ্রেণির পাঠ্যপুস্তকেই বেশ বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। কাজটি আমার কাছে অসাধারণ লেগেছে। পরিবর্তনগুলো বেশ যুগোপযোগীও লেগেছে। ইংরেজি গ্রামার ও দেখলাম সব একসাথে না দিয়ে প্রতিটি ক্লাসে ভাগ ভাগ করে দেয়া হয়েছে। এর ফলে ছাত্র- ছাত্রীদের উপর থেকে চাপ কিছুটা কমবে।আর প্রথম সাময়িক পরীক্ষা তুলে ফেলায় পরীক্ষার চাপও অনেকটা কমবে। কিছু ছাত্র- ছাত্রীর অভিযোগ যে, সাবজেক্ট নাকি বেশি আর পড়াও আগের তুলনায় কঠিন। এক্ষেত্রে আমি বলবো,তোমাদের বয়সে আমরা যেসব বিষয় বুঝতামই না তা তোমরা বর্তমানে যেখানে অনেক ভালো বুঝো,সেখানে একটু বেশি বেশি পড়তে পারবে না,এটা মেনে নেয়া যায় না।
তবে প্রশ্নের ধরন নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। যেমন পাঠ্যপুস্তকে যে পড়াগুলো আছে সেগুলো থেকেই অনুচ্ছেদ দেয়া উচিৎ। অনুচ্ছেদ দেয় পাঠ্যপুস্তকের বাইরে থেকে ,কিন্তু প্রশ্ন করে পাঠ্যপুস্তক থেকে। তা হলে পাঠ্যপুস্তকের বাইরে অনুচ্ছেদটির দরকারই বা কি? আর দেশের অনেকেই আইন না জানার কারণে তাদের অধিকার ও কর্তব্য সর্ম্পকে জানে না। তাই আইনের কিছু সাধারণ বিষয় পাঠ্যপুস্তকের অর্ন্তভূক্ত করা উচিত। আর হ্যা, এবার দেখলাম আগের চেয়ে আরো অনেকগুলো প্রকাশনী গাইড ব্যবসায় নেমে পড়েছে যেগুলোর মানসম্পন্নতা দূরে থাক,কোন মানই নেই। পাশাপাশি শিক্ষকদের জন্য পর্যাপ্ত ট্রেনিং এরও ব্যবস্থ্ করা উচিত। কারণ, অনেক শিক্ষক দেখছি এখনো বুঝতে পারছেন না যে আসলে কি পড়াতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন