জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ কেমন আচরন পেলেন খালেদা জিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
টিভির ভিডিও ফুটেজ ও পত্রিকায় দেখলাম, গতকাল ২১ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে বঙ্গভবনে যান সাবেক প্রধান মন্ত্রী, বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া। দুপুর দুইটা তিন মিনিটে তিনি সেখানে গেলেও তাকে বঙ্গভবনের গেটে বা ভেতরে কেউ তাকে অভ্যর্থনা জানায়নি। তিনি দরবার হলে রাখা জিল্লুর রহমানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অদূরেই ছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কুটনীতিকদের সাথে কথা বলছিলেন। বেগম খালেদা জিয়া একবার সেদিকে এগিয়েও যান। পরে (সমকালের খবর অনুযায়ী) ব্যারিষ্টার মওদুদ আহমেদ তাকে নিরুৎসাহিত করেন। করেন কেউ তাদের এগিয়ে নিচ্ছে না। এ ধরনের আচরন কি কাম্য ?
আজ এ অবস্থানে শেখ হাসিনাও থাকতে পারতেন। তার প্রতি এ আচরন যদি বিএনপি করতো তাহলে কি মেনে নেয়া যেতো ?
আমরা যারা দল নিরপেক্ষ মানুষ তারা শেখ হাসিনা , খালেদা জিয়া কারো প্রতি-ই এ ধরনের আচরন মেনে নিতে পারিনা। এ ধরনের আচরন উচিৎ হয়নি।
গত কয়েকদিন ধরে খালেদা জিয়া জামায়াতে ইসলামীর পক্ষ নিয়ে যেসব বক্তব্য দিচ্ছিলেন তা কোনভাবেই মেনে নিতে পারছিলাম না। মনে হচ্ছিলো ২০০১ এর নির্বাচনের আগে শেখ হাসিনা যেমন কিছু কথা বলে সমালোচিত হচ্ছিলেন একই ধরনের বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। কিন্তু যখনই শুনলাম খালেদা জিয়া জিল্লুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানাতে যাবেন, বিএনপি’ও তার মৃত্যুতে তিনদিনের শোক পালন করবে তখনই খুব ভালো লাগলো। মনে হলো কিছুটা আলো তৈরী হয়েছে। কিন্তু গনভবনের ভেতরে বিএনপি চেয়ারপার্সানের প্রতি এ আচরন মনে হলো আওয়ামীলীগ ইচ্ছে করেই আলোচনার, কাছে আসার একটি সূযোগ হারালো। কেন হারালো ?
১৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।