somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বকী হত্যাকারিরা যে পরিবারই হোক না কেন তাদের শাস্তির বিধান করা হবে --স্বরাষ্ট্রমন্ত্রী'র একথা বাস্তব হোক

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারায়ণগঞ্জের গন জাগরন মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীকে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ক্যাডার ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে বলে অভিযোগ করছেন রাব্বি। ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ব্যাপক সন্ত্রাস, হত্যাকান্ড, চাঁদাবাজি ও টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। শামীম ওসমানসহ অভিযুক্তদেও গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে আসছেন রফিউর রাব্বি। তবে হত্যাকান্ডের পয়তাল্লিশ দিন চলে গেলেও এ ব্যাপারে পুলিশের দৃশ্যমান কোন অগ্রগতি নেই।
এ পরিস্থিতিতে রোববার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার স্বিকার করতে, বলতে এবং আপনাদের সামনে ঘোষনা করতে আমার বিন্দুমাত্র ইতঃস্তত বোধ নাই যে ত্বকীর হত্যাকান্ড একটি নজিরবিহীন নির্মম হত্যাকান্ড। এ ঘটনায় শুধু নারায়ণগঞ্জবাসি নয় সারা বাংলাদেশ লজ্জিত। তার হত্যাকারিরা যারাই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে পদেই থাকুক না কেন, যে পরিবার যারই আত্মীয়স্বজনের দাবীদার তারা হোননা কেন খুন হিসেবে বিবেচনা করে হত্যাকান্ডের শান্তির বিধান আমাদের করতে হবে এবং করবো। আমরা ত্বকীর হত্যাকারিদের বিচার সম্পন্ন করে এবং এর আগে হাতে নেয়া সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে, যুদ্ধারপরাধীদের বিচারকাজে যারা বাঁধা সৃষ্টি করছে তাদের দমন করে প্রতিষ্ঠিত করবো বাংলাদেশ অপরাধীদের অভয়ারন্য নয়। বাংলাদেশে খুন করে অপরাধ করে কেউ রেহাই পাবেনা। সকল শাস্তির বিধান করে সকল নাগরিককে সমভাবে বিকশিত হওয়ার সূযোগ করে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
বিকশিত হওয়ার আগেই ত্বকীকে হত্যা করা হয়। এ লেভেল পরীক্ষ্যা সে তিনশ নাম্বারের মধ্যে ২৯৭ পেলো। যেদিন রেজাল্ট বের হলো সেদিন পাওয়া গেলো ত্বকীর লাশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রতিফলন কি বাস্তবে দেখা যাবে ? মনে হয় না। সাগর-রুনি হত্যাকান্ডের পরে সেসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। একটা বাচ্চা গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপি’র স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ’য় নিয়া গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ফাঁকা-ফাপা বুলি ছাড়তে অভ্যস্থ।
তারপরে আশায় বুক বাঁধি। এবার হয়তো অন্যবারের মতো হবেনা। ত্বকী হত্যার বিচার সত্যি-ই হয়তো আমরা পাবো। #




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×