আমরা এখন কয়জন সূর্যের আলোতে কোরআন শরীফ পড়ি ? কোরআন শরিফ পড়তে, নামাজ পড়তে আমাদের বৈদ্যুতিক বাতি, ফ্যান, আজান দিতে সাউন্ড সিষ্টেম ব্যবহার করছি। মানবজাতির পরতে পরতে বিজ্ঞানীদের অবদান। এ বিজ্ঞানীদের বেশিরভাগ অমুসলিম। বৈদ্যুতিক বাতি আবিস্কার করেছেন টমাস আলভা এডিসন। বিদ্যুৎ সম্ভবত ফ্যারাডে। এরিষ্টটল, আইজ্যাক নিউটন, আইনষ্টাইন, আরো কত কত মানবদরদী নাম। এরা কি বেহেস্তে যাবে না ?
‘সদকায়ে জারিয়া’র নিয়ম অনুযায়ী এসব বিজ্ঞানীরা তাদের কাজের জন্য মৃত্যুর পরও সোয়াব পাওয়ার কথা। কারন তারা মানুষের জন্য কাজ করে গেছেন। মসজিদে মসজিদে তাদের জ্ঞান ব্যবহার হচ্ছে এবাদত এর সময়।
নিজেই নিজের উত্তর খোজার মতো মাঝে মাঝে হযরত রাবেয়া বসরী (রাঃ) কথা মনে হয়। তার সুপারিশে বিশাল সংখ্যক মানুষ বেহেস্তে যাবেন। খোদা তাআলা হয়তো যারা মুসলিম না কিন্তু মানবজাতির জন্য অনেক করেছে তাদের বেহেস্ত নিতে এসব ব্যবস্থা করে রেখেছেন। এর বিরোধী মতও থাকতে পারে।
ইসলাম ধর্মে এ বিষয়ে কি বলা আছে ? কারো যদি এ বিষয়ে কিছু জানা থাকে দয়া করে শেয়ার করবেন।
( পুন:শ্চঃ এখন আবার ব্লগে ধর্মীয় প্রশ্ন করতেও , আলোচনা করতেও ভয় লাগে। কে জানে কেউ হয়তো নাস্তিক আখ্যা দিয়ে দিলো। অথচ আমাদের ধর্মে যেকোন বিষয় আলোচনার ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে। )
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।