(সাবধান দেশবাসী ! বিশ্বসন্ত্রাসের মুখে নিরাপত্তার কথা, কোনো বিপদের আগাম সংকেত মনে হচ্ছে। )
বিশ্বের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির উপপ্রশাসক ডোনাল্ড স্টাইনবার্গ। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অব্যাহত শান্তি ও সমৃদ্ধি দেখতে চায়। আজ বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, জিএসপি সুবিধা হারালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধাও হারাবে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, যুক্তরাষ্ট্র ও ইউএসএআইডির বাংলাদেশ নিয়ে কাজ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডোনাল্ড স্টাইনবার্গ বলেন, "আসলে আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে এই সহযোগিতা। কারণ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ মানব, মাদক ও অস্ত্র পাচার করবে না এবং সন্ত্রাসী বা জলদস্যুদের আশ্রয়স্থল হবে না।"
স্টাইনবার্গ আরো বলেন, "শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ শরণার্থীদের সীমান্তের ওপারে বা সাগরে ঠেলে দেবে না এবং সংক্রামক রোগ ছড়াবে না। আমি কোনোভাবেই বলছি না যে এগুলো বর্তমানে বাংলাদেশে রয়েছে।" তিনি আরো বলেন, "শান্তি ও সমৃদ্ধির সৌন্দর্য হলো, আমরা দেখেছি, বাংলাদেশ ওই ফাঁদগুলোর সবই আমাদের এড়িয়ে চলার সুযোগ দিয়েছে।"
ডোনাল্ড স্টাইনবার্গ বলেন, যুক্তরাষ্ট্র চলমান আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি উদ্যোগের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। অর্থনৈতিক স্বার্থেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের প্রতি জোরালো সহযোগিতা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব কিছু করবে।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস গণমাধ্যম ও তথ্য কর্মকর্তা ক্যালি এস ম্যাককার্থিসহ আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন স্টাইনবার্গ বলেন, "আপনাদের সক্রিয়, ক্রিয়াশীল ও পেশাজীবী গণমাধ্যম আছে যা স্বচ্ছতা বজায় রাখতে চাপ প্রয়োগ করে যাচ্ছে। ...আমরা জোরালো সহযোগিতা অব্যাহত রাখতে চাচ্ছি।"
তবে বৈদেশিক সহযোগিতার উপর নির্ভরশীল না থেকে বাংলাদেশ তার নিজস্ব সম্পদ ব্যবহার করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গত চার বছরে বাংলাদেশে ইউএসএআইডির সহযোগিতা দ্বিগুণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এটি বাংলাদেশের উন্নয়নে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্ধৃত করে স্টাইনবার্গ বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে দারিদ্রমুক্ত করতে বন্ধুদের সঙ্গে কাজ করবে। কারণ তারা ২০২৫ সালের মধ্যে দারিদ্রের জন্য একটি জাদুঘর নির্মাণ করতে চান।
কালের কণ্ঠ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





