somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভির লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন লিটন, দর্শকদের ক্ষোভ

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী: জামায়াত-শিবিরের পরিকল্পিত নাটক আখ্যা দিয়ে এসএ টিভির লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এতে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা।

সোমবার সন্ধ্যার পর রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ নামে এসএ টিভির লাইভ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানের শেষভাগে দর্শকসারি থেকে প্রশ্ন আহ্বান করা হয়। এ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে নাগরিক কমিটি সমর্থিত মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে এক ছাত্র প্রশ্ন করেন, ‘আপনারা মেয়র নির্বাচিত হলে আপনাদের কিছু পাতি নেতার কারণে আপনাদের আশেপাশে যাওয়া তো দূরের কথা নগরভবনে ঢুকতেও পারা যায় না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কেন?’

অনুষ্ঠানের সঞ্চালক আশিকুর রহমান শ্রাবণ ক্ষমতাসীন দলেরর নেতা ও সদ্য সাবেক মেয়র হিসেবে খায়রুজ্জামান লিটনকে এই প্রশ্নের উত্তর দেয়ার অনুরোধ জানান।

এ সময় জবাব দিতে গিয়ে এক পর্যায়ে লিটন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরই সন্ত্রাস শুরু করে। যারা রগ কাটা রাজনীতি করে যুদ্ধাপরাধীদের যারা বাঁচাতে চাই তারাই মূলত সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করেছে।’

এ সময় উপস্থিত দর্শকসারি থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে লিটনের বক্তব্যের প্রতিবাদ জানান। তারা লিটনকে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

লিটন তখন ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এটা সাজানো নাটক। এখানে যুদ্ধাপরাধীদের সমর্থক রয়েছে। যেখানে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধী রয়েছে সেখানে আমি থাকব না। যুদ্ধাপরাধীদের সাথে কোনো আপোস নেই।’

লিটন এসএ টিভির অনুষ্ঠানকে পরিকল্পিত নাটক আখ্যা দিয়ে লাইভ সম্প্রচারের মঞ্চ থেকে নেমে যান। এ সময় সেখানে ব্যাপক হট্টগোল হয়।

উপস্থাপক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বলে জানান দর্শকরা। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে করতে লিটন নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠাস্থল ত্যাগ করেন। একপর্যায়ে সঞ্চালক তড়িঘড়ি লাইভ অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন।

এদিকে, এসএ টিভির অনুষ্ঠান থেকে চলে যাওয়ার সময় লিটনের একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেছেন, এসএ টিভির স্থানীয় সমন্বয়কারীর সঙ্গে যোগসাজশ করে জামায়াত-শিবিরকে পরিকল্পিতভাবে অনুষ্ঠানে প্রবেশ করানো হয়েছিল। তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে লিটনের ওপর হামলা করতে চেয়েছিল।

তারা জানান, এসএ টিভির ওই সমন্বয়কারী বিগত দিনে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে গুপ্তচর হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে সম্মিলিত নাগরিক ফোরাম সমর্থিত মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী সচেতন নাগরিক সমাজ সমর্থিত হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

দর্শকরা লিটনের এমন আচরণে হতবাক হয়ে যান। তারা বলেন, দর্শকরা সম্ভাব্য জনপ্রতিনিধিকে প্রশ্ন করতেই পারেন। কিন্তু এনিয়ে ক্ষিপ্ত হয়ে উঠবেন তা হতে পারে না।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯




তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

লিখেছেন শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১


প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×