somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিতৃষ্ণাময় পরীক্ষা

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষা নিয়ে টানা লিখে যাচ্ছি। কারন আক্ষরিক অর্থেই সারাটা জীবনই আমার পরীক্ষা ভীতি রয়েছে। আমার বাবা-মা থেকে শুরু করে অনেক টিচাররাও বিভিন্ন পর্যায়ে আমার এই ভয় কাটানোর চেষ্টা করে এসেছে। কিন্তু সে রকম কাজের কাজ প্রায় কিছুই হয় নাই। আমার এই ভীতিটা কোন পর্যায়ের সে বিষয়ে কিছু কথা বলা আবশ্যক বলে মনে করছি। কোন সিরিয়াস ধরনের পরীক্ষা থাকলে তার আগে আমার বাধ্যতামূলকভাবে জ্বর আসে। তাও সামান্য জ্বর না। রীতিমত কাঁপুনি দিয়ে জ্বর। অঙ্ক পরীক্ষার আগে আগে এই জ্বরগুলো বেশী আসে। কারন, অঙ্ক জিনিসটা আমার কোনোদিনই ভাল লাগত না। অঙ্ক যে পারতাম না তাও ঠিক না। কিন্তু আমাদের পাঠ্য বইয়ের অঙ্কের মধ্যে আনন্দ আমি কোনদিনই পাই নাই। আমি কখনোই বুঝে উঠতে পারলাম না, বীজগণিত বা Algebra নামে যে জিনিসটা আমি বা আমরা শিক্ষাজীবনের বড় একটা সময় করে আসলাম এটার আসলে বাস্তব ব্যবহারিক প্রয়োগটা কোথায় (এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। কেউ এর উত্তরটা জানলে দয়া করে জানাবেন। যদিও সম্প্রতি ‘চমক হাসানে’র* একটা কথায় আমার এই প্রশ্নের কিছুটা হলেও উত্তর মিলেছে। তার কথায়, গনিত আমাদের চিন্তা শক্তির বিকাশ ঘটায়।)? যাই হোক, আমার আব্বুর ধারণা এই জ্বর আমি ইচ্ছে করে নিয়ে আসি। আব্বু এসবে কোনদিনই নজর দিত না। আম্মুকে বলে, আমি নাকি স্বেচ্ছায় গায়ে জ্বর আনার এক অলৌকিক ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছি। সত্যি বলতে কী, এক সময় আমার নিজেরও সেরকমই ধারণা ছিল। পরে অবশ্য সেই ভুলটা ভেঙেছে। কারন, অনেক সময় খুব বেশী করে জ্বর আনার চেষ্টা করেও আনতে পারি নাই। এটা পুরোটাই ছিল আমার নিয়ন্ত্রনের বাইরে।
আবার পুরনো প্রসঙ্গে ফিরে আসছি, তারা আমার ভয় কাটানোর জন্য যে পদ্ধতি বেছে নিলেন তা হল ঘন ঘন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। এতে কাজ তো হলই না বরং ফল হল উল্টো। ঘন ঘন পরীক্ষা নেওয়ার কারনে এবার পরীক্ষাভীতির সাথে যোগ হল পরীক্ষার উপর চরম বিতৃষ্ণা। প্রতিদিনই পরীক্ষা থাকতো। মাঝে মাঝে আবার সকাল-বিকাল দুই বেলা পরীক্ষা। এমনও সময় গেছে, সকাল বেলা ফিজিক্স পরীক্ষা দিয়ে বিকাল বেলা আবার বায়োলজি পরীক্ষা। আবার পরদিন দেখা যেত ম্যাথ মানে অঙ্ক পরীক্ষা। খুবই বিরক্তিকর ব্যাপার। এত এত পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত এমন অবস্থা হল যে, আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াই ছেড়ে দিলাম। সকাল বেলা ব্যাচে পড়তে গিয়ে পরীক্ষা দিয়ে আসতাম। ঐ দিনই অথবা পরদিন আবার নির্বিকারভাবে পরীক্ষা দিতে চলে যেতাম। রেসাল্ট নিয়ে মাথা ঘামাতাম না। যা হবার হত কিছু একটা।
ভাল যে হত না এটা মনে হয়, না বললেও চলে।

*‘চমক হাসান’ ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার পিএইচডি গবেষক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×