somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা পাকিস্তান হতে চাই না

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনতান্ত্রিক দেশে সকলেরই জবাবদিহিতা থাকা উচিৎ। আমাদের ডিজিএফআই চীফ কি সকল জবাবদিহিতার উর্দ্ধে?

পিলখানার ঘটনার কোন জবাব তো তিনি দিলেন না। এমন কি পাবলিক কোন স্টেটমেন্ট ও আমরা দেখলাম না।

পিলখানার ঘটনার আগে আর্মীর গত দুই বছর এর দূর্নিতির কথা জাতীয় সংসদ এ উঠেছিল। তাদের দূর্নিতির একটা প্রোব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। আর্মীর লাভবান অফিসাররা কখনই তা চায়নি।

পিলখানার ঘটনার সময় শেখ হাসিনার বাড়ির সামনে প্রস্তুত ছিল ট্যান্ক বিদ্ধংসী কামান। প্রশ্ন হল ট্যান্ক বিদ্ধংসী কামান এর প্রয়োজনীয়তাটা কি ছিল? ট্যান্ক আছে কার কাছে? বিডিআর এর বিদ্রোহী সিপাহীদের কাছে নিশ্চয় ট্যন্ক নেই।

খালেদা জিয়া নাকি ঘটনার সময় কালো গাড়িতে চড়ে নিখোজ হয়ে গিয়েছিল। ক্যান্টনম্যানট এ বসে তাঁর কি বিপদ এর আশঙ্কা তিনি করেছিলেন যে সেখান থেকে বেড়িয়ে এসে অজ্ঞাত স্থান এ যাওয়ার প্রয়োজনীয়তা পড়ল?

ঘটনা পরবর্তি অবস্থাটা কি? সেনাকুন্জে আর্মীর এক লে: কর্নেল (সম্ভাবত কামরুজ্জামান) শেখ হাসিনা কে জিজ্ঞাসাবাদ এর নামে, প্রাসংগিক, অপ্রাসংগিক সকল বিষয়ের অবতারনা করে পরিস্থিতি ঘোলাটে করল। আবার সেখানে উপস্থিত একজন আর্মি অফিসার ই সেটা রেকর্ড করে নেট এ ছেড়ে দিল। আমাদের মনে রাখা উচিৎ যে সেই সময়ে সেনাকুন্জে আর্মীর লোক আর শেখ হাসিনা আর মতিয়া চৌধুরী ছাড়া আর কেউ ছিল না।

লে: কর্নেল সাহেব অনেক কথাই বলেছেন যার সাথে ঘটনার কোন সম্পর্ক নাই। যেমন কোন অফিসার কে কোথায় পোষ্টিং দেয়া হবে বা কোন অফিসার এর কত প্রমশন হবে তা নিয়ে প্রচলিত পন্থার কঠোর সমালচনা তিনি করেছেন। অথচ যেই সত্যের সাথে পিলখানার ঘটনার সরাসরি সম্পর্ক আছে, তার কথা তিনি বলেন নি। যেমন, বি ডি আর জওয়ান দের উপর নির্যাতন নিপিরন, বর্ডার এ আর্মি অফিসারদের সীমাহীন সেচ্ছাচারিতা ও বিডিআর চিফ এর সীমাহীন দূর্নিতী।

লে: কর্নেল সাহেব এর কথা বার্তা যতটা না পিলখানার ঘটনা কেন্দ্রিক ছিল, তার চেয়ে বেশি ছিল শেখ হাসিনা কে বেকায়দায় ফেলা এবং আর্মীর পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে। প্রশ্ন আসে লে: কর্নেল সাহেব কি জানতেন কিনা যে তার কথা ইনটারনেট এ লীক হবে?

কে এই অডিও ফাইল লীক করল তা বের করা খুবই সহজ। কোন আই পি থেকে কবে কয়টার সময় কো ফাইল আপলোড করা হয় তা বের করার মত ক্যাপাবিলিটি সরকার এর আছে। ফাইল আপলোড করা হয়েছে ফেসবুক এর একটি গ্রুপ এ। গ্রুপ কে বানালো, তা বের করা খুব সহজ।

সেই ফোরাম এ আর্মী চিফ উপস্থিত ছিল। তার মাধ্যমেই কথা বলাই কি স্বাভাবিক আচরন হত না? লে: কর্নেল সাহেব এর স্পর্দ্ধা হল ঘোড়া ডিঙায়ে ঘাস খাওয়ার। এই ঘটনা আর্মির চেইন অফ কমান্ড এর কী চিত্র দেয়?

এই সব আর্মির "সোনার ছেলে" দের মৃত্যু তে কিন্তু আসল ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে। শেখ হাসিনা আর্মির ভয়ে এত টাই টটস্থ যে আর্মীর দুর্নীতির হিসাব বা ডিজিএফআই চিফ এর এনকোয়ারি করার সাহস তাঁর অবশিস্ঠ নেই। কপ্টার দুর্ঘটনায় আর্মির লোক মারা গেলে এখন আর্মি এভিয়েশনের কম্পিট্যান্স নিয়ে প্রশ্ন না করে তিনি এখন ন্যাশনাল মোরনিং ডে ঘোষনা করা হয়।

২৬ শে মার্চ এর প্যারেড বাতিল করা হয়েছে। এটা কি জংগির ভয়ে নাকি আর্মির ভয়ে সেটাই প্রশ্ন। দেশের অবস্থা সম্পর্কে এই প্যারেড বাতিল এর ঘটনাই অনেক কিছু বলে।

আমরা পাকিস্তান হতে চাই না।


৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×