somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের টেলিকম সেক্টরের সবচেয়ে বিচিত্র বস্তুটি এখন আমার কাছে ! ;) ;)

২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলালিংক যখন বাজারে প্রথম এল- তখনই একটা সিম কিনেছিলাম-০১৯-১১১ সিরিজের....

সব মিলিয়ে এক্কেবারে খারাপ না- বাংলালিংক ! অন্তত হারামীফোনের চেয়ে ভালো!


সেলফোনে হুটহাট ব্যালেন্স শেষ হয়ে যায় বলে-(আমার আবার কথা বেশি বলার বাতিক আছে ) কার্ড কিনে রেখে দেই মানিব্যাগে...

সপ্তাহখানেক আগে এক অভিশপ্ত রাতে ২০০ টাকা নগদ গুনিয়া চারটি বাংলালিংকের ৫০ টাকার কিনেছিলাম...


সেদিন হঠাৎ ফোন দিতে গিয়ে ‘আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ....’ শুনতে পেয়ে একটা কার্ড বের করে পাতলা আবরণে ঘষে নিলাম ।

*১২৩*১৪ ডিজিটের গোপন নম্বর সেলফোনের স্ক্রীনে তুলে # চাপতেই..... :( :( :(

ধুর..কী হইলো?? আরেকটা বের করলাম....কিন্তু একী...
বিষয়টা কী?? এবার আরেকটা....কিন্তু একই অবস্থা.... :(

কোনটাই রিচার্জ হচ্ছে না.... :( :(

চার নাম্বারটকে কোরবানী করার আগে....একটু থমকে গেলাম...

১২১ ফোন দিয়ে জিগাইলাম- স্যার গো, এমন হইতাছে ক্যা?? আমি গরীব মানুষ !

হেরা কয়- স্যার, আপনার কার্ডের সিরিয়াল নাম্বার বলুন।

কার্ডগুলোর সিরিয়াল নাম্বার কইলাম....

একটু চুপ কইরা থাইকা কয়-স্যার, এই কার্ডগুলো তো ইউজ হইয়া গেছে!!!!!!!!!

আমি লক্ষীর নাম জপতে জপতে কইলাম- ভাই, একটা কার্ড এখনো ইনটেক অবস্থায় আমার কাছে আছে। কসম-আমি ওইটারে এখনো কিছু করি নাই। ওইটা আপনাদের পাতলা আবরণে এখনো আবৃত।

কাস্টোমার কেয়ার কয়- স্যার, আমিও কিছু বুঝতে পারছি না। এইটা ক্যামতে সম্ভব??

আমি গভীর দার্শনিক ভঙ্গিতে কইলাম- জনাব, এই বাংলায় কোনো কিছুই অসম্ভব নহে ! ভূয়া সার্টিফিকেট আর ভরপুর জাল নোটের দেশে এগুলোতো কয়েকটা কাগজের টুকরো মাত্র।














১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×