somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বল্পদৈর্ঘ্য প্রেমকাহিনী !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যায় লোডশেডিং !
ল্যাপটপের দিকে হাত বাড়াতেই তাতিয়ে উঠলো ডেক্সটপ- খবরদার, খবরদার বলছি, তুমি ওই জাপানি মেকআপ বক্স মার্কা ছুকড়িকে একদম স্পর্শ করবে না !

আমি নিরীহ গলায় বললাম, কী করবো? কারেন্ট নেই তো…

-কারেন্ট নেই তো কী হয়েছে? ঘন্টাখানেক অপেক্ষা করো…

-একটা জরুরি কাজ ছিলো….

-তোমার জরুরি কাজ কী আমি বুঝি না? আগে যখন কারেন্ট যেতো তখন তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করতে না? এখন সেটা পারো না কেন? সারাক্ষণ সাজুগুজু করে থাকা ওই জাপানি ছুকড়ি কী জাদু করেছে তোমাকে?

আমি দুর্বল গলায় বললাম, ও তো লিথিয়াম ব্যাটারিতে চলে…

কথা কেড়ে নিয়ে ঝামটা দিলো ডেক্সপি-
কিসের আম-জাম-লিথিয়াম? আমি বুঝি না কী হয়েছে? আগে যখন তোমার পাশে কেউ ছিলো না- তখন তো আমাকে নিয়েই পড়ে থাকতে ! আমার সারা শরীর গরমে জ্বালাপোড়া করতো, তবুও কী দিনরাত সার্ভিস দেই নাই? মানুষেরও তো ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয় । এখন বিদ্যুতের অভাবে একটু সময় আমি অসহায় বলে তুমি আরেকজনের কাছে যাবে? ক’টা টাকা হয়েছে বলে বলা নেই কওয়া নেই- একটা জাপানি ছুকড়িকে ঘরে নিয়ে আসতে লজ্জা করলো না তোমার…

এসময় জাপানি সুন্দরী আমার পক্ষ নিয়ে বলল, থাক না দিদি… তোমার তো বয়স হয়েছে ! একা একা সব কাজ করতে কষ্ট হয় না বুঝি? তোমার ওপর যেন খুব বেশি প্রেশার না পড়ে সেজন্যই তো ও আমাকে এনেছে….

মুখে ঝামটা তুলে ডেক্সপি বলল, ওরে নাক চ্যাপ্টা জাপানি ছুকড়ি,
ওর কোলে বসে তোর আর বেশিদিন নাকি নাকি কথার সুর তুলতে হবে না ! ওকে আমি হাড়ে হাড়ে চিনি….
রাতের পর রাত ও আমার চোখে চোখ রেখে তাকিয়ে ছিলো…আর হাত যে কোথায় ছিলো সে আর নাইবা বললাম…

আমার কপাল পুড়িয়ে এই সুখ তোর সইবে না ! ওর চোখে আমি ইদানিং আমি অন্যকিছুর ছায়া দেখতে পাই !

দু’দিন বাদে ও তোকে ফেলে একটা কচি চাইনিজ ট্যাবকে ঘরে তুলবে !
এই তোকে বলে রাখলুম ! ঠিক ঠিক মিলিয়ে নিস !

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক

লিখেছেন জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !

বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন

লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×