অনেকতো বিশ্বজিৎ বিশ্বজিৎ করে গলা ফাটালেন। মানলাম সেটা ছাত্রলীগের দোষ। (যদিও ছাত্রলীগের দোষ একটু বড় করে দেখা হয়, কারণ, তারা এখন ক্ষমতায়)। যাই হোক, এবার কেউতো মনির হোসেনের কথা বললেন না !
মনে হয় মনির হোসেনকে চিনতে কষ্ট হচ্ছে?
মনির হোসেন হলো সেই হতভাগা কিশোর, যে একজন পিক-আপ ভ্যান চালকের ছেলে। যে কিনা, রাজনীতির কিছুই বোঝে না। একমাত্র ঢাকা দেখতেই সে ঢাকায় এসেছিলো। আর তাকে ফিরতে হলো অগ্নিদগ্ধ লাশ হয়ে।
পিকেটারদের লাগানো আগুনে পুড়ে মরতে হলো মনির হোসেনকে।
এখন এ বিষয়ে মাননীয় বিরোধী নেত্রী কি বলবেন? হরতাল জনসমর্থন পেয়েছে, সেটাইতো?
বলতে পারেন! আপনি আস্তিক, আপনিই শ্রেষ্ঠ!! হবেনইতো কারণ আপনারাই যে মানুষ পুড়িয়ে মারেন।
দয়া করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার নামে প্রহসন বন্ধ করেন। অনেক দেখেছি আপনাদের আন্দোলন। আর ভালো লাগছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


