somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ভাল আর জনগন খারাপ! স্বাধীন দেশে স্বাধীনতা চাওয়া অন্যায়!

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশের সকল পর্ন সাইট বন্ধ করে দেয়া হবে বলে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
.
কিছু কথা বলি।সরকার ক্ষমতায় বসার আগে এটা বলেই বসে যে তারা সকল অন্যায়ের বিচার করবে,ধর্ষকদের শাস্তি দিবে,খুনিদের ফাঁসি দিবে ইত্যাদি ইত্যাদি।এই বছরের সিম্পেল কিছু বিষয়ে খেয়াল করে দেখি আমরা একবার।৮০০ কোটি টাকা গায়েব হলো।এতে দেশের প্রত্যেকটা মানুষের অর্থ ছিল।আমাদের দেশের মানুষগুলো যারা বিদেশে কাজ করছেন তাদের অর্থ গেলো এটা নিয়ে সরকার কিছুই করলোনা।আস্তে আস্তে ইস্যুটা পুরাতন হবার সাথে সাথে সবাই ভুলেই গেলো যে আমাদের দেশ থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়েছে।হয়ত চুরি নিজেদের কেউ বা ক্ষমতাবান কেউ করেছিল তাই।কিন্তু এটা নিয়ে সরকার কোন পদক্ষেপ গ্রহন করেনি।আর এখন করবেই বা কখন? চুরি হয়ে যাওয়ার পর টাকা বাইরে থাকলেই কেবল উদ্ধার করা যায়,টাকাটা পেটে গেলে তো মানুষটাকে মারলেও আর ফেরত পাওয়া যায়না।দু-তিনদিন সব গরম ছিল অবশেষে সব নিরিবিলি।সরকারেরও খেয়াল নেই।বা খেয়াল থাকলেও এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করছেনা।করবেওনা।দেখেও না দেখার ভান।আমরা তো আমেরিকার মত এত বড় দেশ না।তাদের কাছে ৮০০ কোটি টাকা কিছুই না।এক বালতি পানির সমান।কিন্তু আমাদের দেশে ৮০০ কোটি টাকার মুল্য,এর পিছনে ব্যয় করা শ্রম,পরিশ্রম কতটুকু তারা বুঝে? প্রত্যেকটা মানুষের শ্রম মিশে ছিল,পরিশ্রম লেগে ছিল ওই টাকাগুলোর গায়ে।সেগুলো গায়েব হয়ে গেলো অথচ তা নিয়ে সরকার কিছুই করলোনা।চুপচাপ করে বসে সাধারনের করা কমেন্ট দেখলো আর ঘুমালো।এই টাকা চুরির ব্যাপারে কথা বলায় গুম করা হয়েছিল তানভির জোহাকেও।বুঝার আর বাকি কি থাকে? তানভির জোহা তো দেশেই গুম হয়েছিল এটা স্পষ্ট বুঝা যায়।তারমানে ওই টাকা গায়েবের পিছনেও উপরের কর্মকর্তাদের ভুমিকা আছে অনেক।তাই ৮০০ কোটি টাকা নামক শব্দ আর আমাদের কাছে নিজেদের শ্রমে আর্জিত অর্থ যাই বলিনা কেন সেটা অন্য হাতে চলে গেলো।
.
নেক্সট আসলো তনুর ঘটনা।কুমিল্লার ক্যান্টনমেন্ট এর ভিতরে লাশ পাওয়া গিয়েছিল তনুর।তাকে প্রথমে ধর্ষন এবং পরে খুন করা হয়েছে।যদিও তাকে কবর দেয়ার ১২ দিন পরে তাকে আবার কবর থেকে উঠিয়ে বলা হয়েছিল ধর্ষনের আলামত পাওয়া যায়নি।এটা কিভাবে হতে পারে জানা নেই! সবাই এই হত্যার এবং ধর্ষকদের বিচার চেয়েছিল কিন্তু পায়নি।আমাদের নিজেদের বোনদেরও নিরাপত্তা নেই।প্রানের নিরাপত্তা নেই,দেহের নেই,স্বাধীনতা নেই কোন।এটা কি সরকারের চোখে বাজেনি যে এতগুলো মানুষ এটার প্রতিবাদ করেছে? অবশ্যই গেছে।কিন্তু উড়িয়ে দিয়েছে ব্যাপারটাকে।চাইলে তারা পারত দুদিনেই খুনিকে ধরে সামনে আনতে।কিন্তু তা করা হয়নি।স্বাধীন দেশ নামক গণতান্ত্রিক বাংলাদেশে জনগনের ইচ্ছাটাকে দেখেও উড়িয়ে দেয়া হলো প্রাধান্য দেয়া হলো না।
.
আমরা নাকি স্বাধীন।আমাদের দেশ নাকি গণতান্ত্রিক। কোন দিক থেকে প্রমান পাবো? আমাদের বোনদের রাস্তায় নিরাপত্তা নেই অথচ আমাদের স্বাধীন বলা হয়।আমাদের দেশে জনগনের ইচ্ছার প্রাধান্য নেই অথচ আমাদের দেশকে গণতান্ত্রিক দেশ বলা হয়।
.
তারানা হালিম বললেন চলতি সপ্তাহে বাংলাদেশের পর্নসাইট গুলো বন্ধ করে দেয়া হবে।এটা শুনেই তাকে ধন্যবাদ দেয়া শুরু করে দিয়েছি আমরা।একটা সরকারীদলের যে দায়িত্ব আর যা বলে তারা চেহার পেয়েছে সেই চেহারের মুল্যই তারা দিতে পারেনি।না পেয়েছি আমরা ৮০০ কোটি টাকা,আর না পেলাম তনু হত্যার এবং তার ধর্ষনকারীদের বিচার।শুধু বুঝেছি আমাদের বোনদের নিরাপত্তা নেই,নেই আমাদের শ্রমের মুল্য।পর্ন সাইট বন্ধ করবে বেশ ভালো তবে আদৌ চলতি সপ্তাহে টার্গেট পুরন করতে পারে কিনা সেইটাই বিষয়।এটা ভেবে দেখুন ধন্যবাদ না দিয়ে।ধন্যবাদটা বরং শুক্রবার রাত ১১.৫৯ এর জন্যেই তুলে রাখুন।
.
আসলে যা সরকার বলে তা হয়না,আর যা হয় তা বলেনা।মুল্যহীন জীবন,মুল্যহীন শ্রম।মুল্যহীন দেশের সাধারন জনগন।এখন হয়ত সুশীল সমাজ একটাই কথা বলবে,"ভাই যা হয়ে গেছে তা বাদ দেন,ভুলে যান,সামনে যা হবে তাই নিয়ে ভাবেন" তনুর মৃত্যুর সময় তো তারাই তনুর দোষ ধরেছিল,তাই আজকে একথা বলা অস্বাভাবিক কিছুইনা।আপনাদেরকে আমি বলবো আমাদের দেশের সবগুলো বাবার মেয়ে,সবগুলো ভাইয়ের বোনের নিরাপত্তা দিন তাহলে সামনে কি হবে তা নিয়ে ভাবতে পারব।আর আমাদের স্বাধীনতা দিন।আরে ভাই আপনার বোনের নিরাপত্তা আছে নাকি আপনার স্বাধীনতা আছে ভেবে দেখছেন? সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই রাজাকার বলে ফাঁসিতে ঝুলাবে,গণতন্ত্র এটাকে বলে? যা সত্য তার পক্ষে চলা,আর যা মিথ্যা তাকে ত্যাগ করাই তো আমাদের উচিত।তাই বলে কি ধরিয়েও দিতে পারবোনা সরকারের ভুল?? না পারলে আমরা কিসের গনতান্ত্রিক দেশ আর কেমন স্বাধীন?
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×