somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিপিএ ৫ পেয়েও জানেনা জিপিএ এর মানে কি! দোষটা কি সেই শিক্ষার্থীদের নাকি শিক্ষা ব্যবস্থার?

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই জানেনা জিপিএ মানে কি!!! ওয়াও কত্ত অসাধারণ।বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারনা নেই।
.
২০০১ সালে বাংলাদেশে জিপিএ ৫ পেয়েছিল ৭৬ জন এবং ২০১৬ সালে এসে তা দাঁড়ায় ১,১০,০০০ অর্থাৎ এক লক্ষ দশ হাজার জনে।এবং গড় পাশের হার ২০০১ সালে ছিলো ৩৫.২২% যা ২০১৬ তে এসে দাঁড়ায় ৮৮.২১ এ।যা প্রায় ২০০১ সালের থেকে আড়াই গুনেরও বেশি।
.
কিছু জিপিএ-৫ পাওয়া ছাত্রকে জিজ্ঞেস করা হলো জিপিএ এর পুর্নাঙ্গ রুপ কি।বিভিন্ন শিক্ষার্থী থেকে উত্তর আসলো জানিনা,মনে পড়ছে না,গ্রেটিং পয়েন্ট।
.
জিজ্ঞেস করা হলো এস.এস.সি এর পুর্ন রুপ কি।তারা উত্তর দিলো মনে পড়তেছেনা,জুনিয়র স্কুল সার্টিফিকেট, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট।
.
জিজ্ঞেস করা হলো আমি জিপিএ ৫ পেয়েছি এর ইংরেজী কি।উত্তর আসলো I am gpa 5,I give a gpa 5,I get gpa 5,I will gpa 5......
.
জিজ্ঞেস করা হলো শহীদ মিনার কোথায় উত্তর আসলো জানানেই।
.
অপারেশন সার্চলাইট কোথায় উত্তর আসলো অপারেশনের সময় যে লাইট জ্বালিয়ে রাখা হয় সেটাই।
.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? উত্তর আসলো জানিনা,১৭ই ডিসেম্বর,১৬ই আগস্ট।
.
জিজ্ঞেস করা হলো আন্তজার্তিক মাতৃভাষা দিবস কবে।উত্তর আসলো জানিনা।কেউবা বললো ১৬ই ডিসেম্বর।
বিজয় দিবসের কথা জিজ্ঞেস করতেই উত্তর আসলো ২৬শে ডিসেম্বর।
জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত সেটা জানা নেই।
.
রণসঙ্গীত কে রচনা করেছে।উত্তর আসলো রবীন্দ্রনাথ ঠাকুর,কেউ উত্তর দিলো জানিনা।জিজ্ঞেস করা হলো জাতিয় সঙ্গীত এর রচয়ীতা কে উত্তর আসলো কাজী নজরুল ইসলাম।
.
পীথাগোরাস কে?
উত্তর আসলো উপন্যাসিক।
নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত।উত্তর জানিনা।আইনস্টাইন কোন তত্ত্বের জন্য বিখ্যাত এটা তারা পরেনি।নিউটনের তত্ত্ব হলো গাছ থেকে আপেল পরে সেটা।
.
বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি।উত্তর জানিনা।
এভারেস্ট কোথায় অবস্থিত।উত্তর ইংল্যান্ড.....।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়।উত্তর আসলো ৯টি।
.
নেপালের রাজধানী কোথায়।উত্তর আসলো নেপচুন..!!! হাডওয়্যার এবং সফটওয়্যার এর পার্থক্য জানেনা।সেটা কি তাও না।
.
পাঠ্যবইয়ের বাইরে গল্পের বই পরে তারা।লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম জিজ্ঞেস করতেই শোনা গেল তারা জানেনা।
.
এক ছাত্রকে এসব না পারার কারন জিজ্ঞেস করতে জানা গেল সে সংবাদপত্র পড়েনা,নিউজ দেখেনা বা সারাদিন পাঠ্যবইয়ের ভিতরেই থাকে।
.
আমি মোটেই এসব শিক্ষার্থীদের দোষ দিচ্ছিনা।মুলত দোষটা তাদের নয়।দোষটা শিক্ষা প্রতিষ্ঠানের আর শিক্ষকদের।স্কুলের মান আর নাম বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের হাতে সাজেশন ধরিয়ে দিয়ে মোটা টাকা নিচ্ছে। ফলাফল তারা শুধু পাঠ্যবইয়েই আবদ্ধ।সাজেশনে আবদ্ধ। অন্যান্যা দিক দেখে জিপিএ নষ্ট করবেনা তারা।তাই অন্য দিকে না দিকে সাজেশন আর পাঠ্যবইয়েই আটকে থাকে।
.
জিপিএ ৫ পাওয়ার জন্য যে জ্ঞানটুকু দরকার তাও তাদের নেই।তারমানে এই না তারা যোগ্য হতে পারবেনা।মুলত তাদের হাতে সাজেশন দিয়েই তাদেরকে জিপিএ দেয়া হয়েছে।কিন্তু এই জিপিএ দিয়ে কোন লাভ নেই।কেননা আসল জ্ঞান না থাকলে কোথাও সফলতা আসবেনা।
.
অনেকে বলছে এরা নিয়ে একটা ইস্যু তৈরি হচ্ছে। কিন্তু তারা জানেনা এটা যে আসলে একটা ছাত্র যে জানেনা জাতীয় সঙ্গীতের রচয়িতা কে সে কিভাবে দেশের ভবিষ্যৎ তৈরি করবে? এটা সিম্পেল।ছাত্রদের বিপক্ষে কথা বলা নয়।তারা পারছেনা।দোষটা তাদের নয়।
.
সর্বশেষ কথা একটাই জিপিএ পেলে যেন সেটা নিজের মেধাতেই হয়।সাজেশনের পক্ষে গিয়ে,প্রাইভেট টিউটর আর স্কুল কলেজের মধ্যে দিয়ে সৃজনশীলতাকেও মুখস্তবিদ্যা বানিয়ে দেশের ভবিষ্যৎ নষ্ট করাটা কারোই উচিত নয়।আর তা যদি হয় নিজেদের স্বার্থে।
.
এভাবে সার্টিফিকেট হয়ত পাওয়া যাবে কিন্তু প্রকৃত জ্ঞান না।এরাই ভবিষ্যৎ এর ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু যারা মানুষ বাঁচাতে গিয়ে মেরে ফেলবে,বিল্ডিং তৈরি করতে গিয়েও ভেঙ্গে ফেলবে।আগেই আমাদের দেশের ভবিষ্যৎটাকে সাজানো উচিত সুন্দরভাবে।হ্যা শিক্ষার্থীদের কথাই বলছি।প্রত্যেকটা কলেজের,প্রাইভেট টিউটরদের টার্গেট যেন শুধুই জিপিএ ৫ বা গোল্ডেন ৫ না থাকে।সেটা যেন হয় জ্ঞানের জিপিএ ৫...যা এগিয়ে দেবে আমাদের ভবিষ্যৎ এর উজ্জ্বল জায়গাতে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×