somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ শরীর চোখ ঠিকমতো খুলতে পারে না। নার্স যখন আমার হাতে তুলে দিয়েছিলো, তখন মনে হয়েছিলো, পৃথিবীর সমস্ত ভয় হঠাৎ আমার কাঁধে এসে বসেছে। আমি ঠিকমতো ওকে আগলে রাখতে পারবো তো?
তারপর ধীরে ধীরে বুঝলাম, প্রতিদিন একটু একটু করে শিখলাম।
আমার মেয়েটা খুব সাধারণ কিছু কাজ করেও আমার বুকের ভেতর অদ্ভুত আনন্দ অনুভূতি তৈরি করে। ও যখন কারণে-অকারণে এসে মা বলে গলা জড়িয়ে ধরে, মনে হয় সারাদিনের ক্লান্তি কোথায় মিলিয়ে যায়। স্কুল ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল নিজে যখন ঠিক করতে থাকে, আমি চুপচাপ তাকিয়ে থাকি। মনে হয়, এই তো সেদিনও হাঁটতে শিখছিলো।

আমি জানি না পৃথিবী ওকে কীভাবে দেখবে। কে ওকে পছন্দ করবে, কে করবে না। কে ওর মন ভাঙবে, কে ভালোবাসবে। কিন্তু আমার কাছে ও সবসময় আমার রাজকন্যা, যে যখন ঘুমের মাঝে হাত বাড়িয়ে আমাকে খোঁজে আমি ব্যাকুল হয়ে ওকে জড়িয়ে ধরি ওর ঘুমন্ত মুখ দেখি। তখন ভয় হয় খুব। পৃথিবীটা এত কঠিন কেন? এত নিষ্ঠুর কেন? আমি কি পারবো সব কষ্ট থেকে ওকে আড়াল করে রাখতে?
পারবো না, জানি। কোনও মা-ই পারে না।

একদিন ও বড় হবে। নিজের জগত হবে, নিজের গোপন দুঃখ হবে, নিজের আলাদা পৃথিবী হবে। হয়তো তখন আগের মত সব কথা আমাকে বলবে না। হয়তো দরজা বন্ধ করে কাঁদবে সেসব কথা ভেবে আমার এখনই ভয় লাগে।

আমি অনেক ভুল করি। রাগ করি, চিৎকার করি, ক্লান্ত হয়ে যাই। কখনও কখনও ওর ছোট ছোট কথাতেও বিরক্ত হই। পরে আবার নিজেই অপরাধবোধে ভুগি। ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলিয়ে দোয়া করি, আল্লাহ, আমার মেয়েটাকে ভালো রেখো।
মা হওয়ার পরে বুঝেছি, মানুষের হৃদয় শরীরের ভেতরে থাকে না সবসময়। আমার হৃদয়টা এখন আমার মেয়ের ভেতরে,
ও হাসলে আমার দিন ভালো যায়। ও অসুস্থ হলে আমার বুক ধড়ফড় করে। ও মন খারাপ করলে আমার পৃথিবীটাই কেমন ফ্যাকাশে লাগে।
মাঝে মাঝে ওকে দেখে ভয়ানক মায়া হয়। এই পৃথিবীর এত অন্ধকার, এত হিসাব, এত স্বার্থের মাঝখানে ও যেন নিজের খেয়াল রাখতে পারে।
আমি চাই না ও নিখুঁত মানুষ হোক। শুধু চাই, ও ভালো মানুষ হোক ভালো থাকুক, মানুষের কষ্ট বুঝুক। কাউকে ইচ্ছা করে আঘাত না দিক। আর নিজের কষ্টগুলো বুকের ভেতর পাথরের মত জমিয়ে না রাখুক।
কখনও যদি আমি না ও থাকি, তবু ও যেন জানে, পৃথিবীতে একজন মানুষ ছিলো, যে ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো।

আমার মেয়েটা বড় হয়ে যাবে একদিন। হয়তো আমার হাত ছেড়ে অনেক দূরে থাকবে। নতুন জীবন, নতুন মানুষ নতুন পরিবার হবে।
তবু আমার কাছে ও সবসময়ই থাকবে সেই ছোট্ট মানুষটা, যে হঠাৎ বলে ওঠে, তোমাকে অনেক ভালোবাসি মা।
আর আমি সব ভুলে তাকিয়ে থাকি ওর দিকেই।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×