কেউ'ই দরজা বন্ধ করিনি, তবু
একটু একটু করে এনামেল পেইন্ট উঠে গিয়ে
মরিচা পড়া শুরু, তারপর
কারুকাজ করা সদর গেটে ঘুণ পোকাদের জমায়েত
ভাবছি এবার তিন রাস্তার মোড়ে গিয়ে
কোন সবুজের ঠিকানা না পেলে
সত্যিই সর্ষেফুলে আগুন লাগিয়ে দেবো
তারপর চাঁদের কাছ থেকে কলংক ধার নিয়ে
বর্ষাকে বলব আরো যৌবনবতী হতে
কিছু আধোয়া পাপ জমা হোক না...

সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



