কেউ'ই হাতে করে তুলে নিয়ে যায়নি বাজার । গোস্তের জায়গায় গোস্ত অাছে, মাছের জায়গায় মাছ । মুরগিওয়ালা বসে অাছে মুরগি নিয়ে, তরকারিওয়ালা বিক্রি করছে কাঁচা সবজি ।
এসব কিছু দেখে মনে হয় না অাগামিকাল কিংবা তারও পর কোন কিছুর ঘাটতি হবে । তাহলে অামাদের মধ্যে কেন এই তাড়াহুড়ো ? কারন একটাই, অাগামি ১৭ তারিখে শুরু হবে পবিত্র রমজান । কিন্তু তারপরও কথা থেকে যায়, তখন কি বাজার থেকে সব কিছু উধাও হয়ে যাবে ?
অাসলে অামরা বড্ড বেশি হুজুগে । অন্য সব কিছুর মতো এখানেও অামাদের মাঝে একটা শংকা কাজ করে, অার তা হলো রোজার অাগে সব ধরনের খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাবে । তাই অাজ এই শেষ ছুটির দিনে অামাদের বাজার যুদ্ধ । এতে করে অামরাই কি ব্যবসায়ীদেরকে পণ্যের দাম বাড়ানোর সুযোগ তৈরী করে দিচ্ছি না ?
অার ধর্মের কথা যদি বলি তাহলে বলতে হয়, অামরা সংযমের মাস শুরু করছি অসংযমি কাজ-কারবার দিয়ে ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


