somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার দাম কমে যাওয়া আমের বাজার

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকা মিষ্টি আম খেতে পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবেনা বললেই চলে। তবে বিগত বছরে এর উচ্চ দামের কারণে অনেক স্বল্প আয়ের মানুষই হোঁচট খেয়েছে; যা এবারের আম-বাজারে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

মৌসুমের শুরুটা সাধারণতঃ গোপালভোগ এবং হিমসাগর দিয়েই শুরু হয়। যদিও অনেক জাতের আঁটি আমও উঠে তখন; কিন্তু ওগুলো খেতে টক বলে অনেকেরই তা অপছন্দ। শুরুতে গোপালভোগ ও হিমসাগর ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হলেও পরে তা ৬০-৬৫ টাকা কেজিতে চলে আসে এবং শেষে ৫০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে। এরপর বাজারে আসে আম রূপালি। এর নাম যেমন সুন্দর খেতেও অনেক মজা; শুরুতে এটি বিক্রি হয়েছিল ৬০-৭০ টাকা কেজিতে তবে ১ সপ্তাহের ব্যবধানে এর দাম ৪০- ৪৫ টাকা কেজিতে নেমে আসে। কিন্তু এখন এ আমের মৌসুম অনেকটা শেষ হওয়ার কারণে দাম বেড়ে আবার ৬০-৭০ টাকা কেজি হয়ে গেছে।

বর্তমানে বাজারে ৪০ থেকে ৪৫-৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে ল্যাংড়া এবং হাড়িভাঙ্গা আম। আমার জানা মতে বিগত ৭-৮ বছর এর মধ্যে ৪০ টাকা কেজিতে ল্যাংড়া আম কেউ কিনতে পেরেছে বলে মনে হয় না; অন্ততঃ ঢাকা এবং এর আশে-পাশের জেলাগুলোতে এই দামে কেনার প্রশ্নই উঠেনা।

এখন প্রশ্ন হলো, এবার আমের দাম কম হওয়াতে লাভবান হচ্ছে কারা ? নিঃসন্দেহে ভোক্তা শ্রেণী। তবে একটা শ্রেণী ক্ষতিগ্রস্থও হচ্ছে; বিশেষ করে আমচাষী এবং মধ্যস্বত্বভোগী ব্যাপারীরা। ব্যাপারীদের ক্ষেত্রে অবশ্য বিষয়টা আলাদা, কারণ এরা প্রতি বছরই অধিক লাভ করে থাকে। এবার ধরা খেয়েছে মূলতঃ আমের অধিক ফলন হওয়া এবং অপরিপক্ক আম বিষ দিয়ে পাকিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতে না পারার কারণে। তবে আম চাষীদের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা, আর তা হলো যে সব চাষী আমের মুকুল অবস্থায় বাগান বিক্রি করে দিয়েছিল তাদের উপর এ ক্ষতি বর্তায় না; কিন্তু যারা এটা করেনি, সে সব আম চাষীকে এ ক্ষতি বহন করতে হচ্ছে। বর্তমানে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পাইকারী আমের বাজারে নাকি ৬০০ টাকা মন আম বিক্রি হচ্ছে, তবে সে আম ঢাকাতে পৌছাতে এর চেয়ে বেশি লাগছে পরিবহন খরচ।

এত কিছুর পরও গরীব ও স্বল্প আয়ের মানুষ যে, হিমসাগর, আম রূপালী, ল্যাংড়া কিংবা হাড়ীভাঙ্গার মত সুস্বাদু আম কম দামে কিতে খেতে পেরেছে বা এখনও পারছে - এটাই বা কম কি ?
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিতে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ইউনূস... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×