
ভোট নিয়ে এখন অার কেউ তেমন ভাবেনা, তবে ফলাফল জানার একটা অাগ্রহ থাকে অনেকের । যেখানে ভোট হয়, সেখানকার মানুষেরা অবশ্য বোঝে, কার ভোট কে দিয়েছে, অন্ধকারে দিয়েছে না অালোতে দিয়েছে, জোর করে দিয়েছে না প্রতিপক্ষের এজেন্টদের বের করে দিয়েছে, কেন্দ্রের ভেতরে দিয়েছে না কেন্দ্রের বাইরে থেকে দিয়ে নিয়ে এসেছে ।
এরপর ফলাফল । ছক কি অাগেই করা ছিল না ভোটের অবস্থা বুঝে করা হলো, ফলাফল কি উল্টিয়ে দে্য়া হলো না সোজা রাখা হলো, এই অাসনটা কি নিজেরাই রাখলো না প্রতিপক্ষকে ছেড়ে দিলো, ছেড়ে দিলে কত ভোটের ব্যবধানে ছাড়লো, নিজেরা রাখলে ভোটের ব্যবধানটা বড্ড বেশি হাস্যকর হয়ে গেল ।
ফলাফল নিশ্চিৎ হওয়ার পর ভাবে, এখানকার ভাগে সরকার দল পড়ে ভাল হয়েছে, নির্বাচিত মেয়রকে পাঁচ বছর জেল খাটতে হবেনা, বেশি বেশি কাজ অাসবে, কাজ অাসলে টাকা অাসবে, টাকা অাসলে উন্নয়নে পকেট ভরবে, হাউ কাউ কম হবে, বড় নেতা থেকে পাতি নেতারা স্বস্তিতে থাকবে...
এসবই যেখানে ভোট হয় সেখানকার মানুষের কথা । অন্যদের ভাবনা পুরোপুরি অনুমান নির্ভর, তবে যারা এসব চিত্র খুব কাছ থেকে দেখেছে তাদের অভিজ্ঞতা একটু বেশি । অনেকটা মর্জিনার বাবার মতো । বাংলাদেশে ভোটের হিসেব করতে পানের দোকানে সংসদ বসানো লাগেনা ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


