somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ মনে রাখেনা রক্ত কতটা রক্তের জন্ম দেয়

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.
যে শিশু জেনে গেছে তাকে ৪০ কোটি শুক্রানুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে অাসতে হয়েছে তাকে অার অামরা নেহায়েত শিশু বলতে পারিনা । বাসের চাকায় পিষ্ট না হয়ে সেতাে বাঁচতে চাইবেই সুন্দর ও নিরাপদ বাংলাদেশে । কিন্তু শিশু কি জানে সে তার অধিকার অাদায় করতে গিয়ে কতটা রক্ত নদীতে নেমে পড়েছে ? যারা এখন নিজের ছায়া দেখেও ভয় পায়, মনে করে এই বুঝি কেউ ছুরি হাতে জবাই করতে অাসলো তারা শিশু কেন পথের কোন কাঁটাকেই সহ্য করবে না । ভাগ্য ভাল তাই এখনো সাধারন মানুষ রাস্তায় নামেনি, নামলে ইতোমধ্যে হয়ত অনেককেই জান্নাতবাসী করে দিতো ।

২.
বাংলাদেশের মায়েরা মনে হয় একটু বেশিই অাবেগ প্রবন । গতকাল দেখলাম, একজন মা অান্দোলনরত ছাত্র-ছাত্রীদের জন্য খাবার নিয়ে এসেছে এবং তা সবার মাঝে বিলি করছে । অারেক মা অাজ হাতে ধরে রেখেছে একটি প্লেকার্ড, তাতে লেখা, অামার সন্তানদের উপর হাত উঠাবেন না । কারন এই মা দেখেছে বিগত বছরে কিভাবে কত মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে ! তাই তার অাশংকা, এই সব শিশু কিশোরদের উপরও যে কোন সময় হিংস্র অাক্রমন হতে পারে । হ্যাঁ, সেটা হয়েছে এবং জঘণ্যভাবেই করা হয়েছে । তাহলে এই মা কি অাগেই জানতো, তার সন্তানদের উপর এরকম হিংস্র অাক্রমন করা হবে ?

৩.
বিএনপি সরকারের সময় একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি সব সময় চুলে জেল মেরে খাড়া করে রাখতো অার যত সব পৃথিবী বিখ্যাত ব্র্যান্ডের নতুন নতুন শার্ট পরে প্রতিদিন ক্যামেরার সামনে ভুলভাল ইংরেজিতে বিবৃতি দিতো । চেহারা-ছুরুত যে একেবারে খারাপ ছিল, তা না । সেই বেচারা এখনো জেল খাটছে । অনেক দিন অাগে তাকে একবার টিভিতে দেখেছিলাম, গোঁফ-দাড়িতে একেবারে পাগলা বাবার লাহান হয়ে গেছে । শরীরে মাংস কমেছে, মুখে নেই অার সেই মন্ত্রীত্বের তৈলাক্ত গ্লেজ । উনার নামে এখন কতটা কেস অাছে, সে হিসেব এখন অার কেউ রাখেনা । অামরা চাই, বর্তমানের সব ক্ষমতাধর মন্ত্রীর ভবিষ্য-এ কেস-এর হিসেব কেউ মনে না রাখলেও অন্ততঃ তাদের পাওরুটির মতো ফুলে যাওয়া তুলতুলে মসৃণ গালের কথা মনে রাখুক । কারন তখন এরকম তুলতুলে গাল নাও থাকতে পারে ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×