
তোমাকে বলা হয়নি, তুমি কলা খেয়েছো
তবু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য
মোবাইলে তিনবার মেসেজ পাঠালে
অামি তখন ফেসবুকে লাইভ দেখছি...
অার ভাবছি, কুকুরের মাথায় হেলমেট পরিয়ে
ওদেরকে এভাবে রাস্তায় নামালো কে ?
কার্তিক অাসতে তো এখনো দুই মাস বাকী,
তাহলে
এর অাগেই কি ওরা বীর্যপাত ঘটাতে চায় ?
হঠাৎ ক্যামেরা ভাংগার শব্দে বুঝলাম, সাংবাদিক অাহত ।
কুকুর গুলো তখনো দৌড়াচ্ছে খুদে দেবদুতের দিকে...
অার ৩৬ কোটি চোখ চেয়ে দেখছে বাংলাদেশ
রাস্তায় নামলেই যদি অনুপ্রবেশকারী হয়ে যায় !
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


