
ধরে নেওয়া যায় শিক্ষার্থী-অান্দোলন অাপাতত শেষ, কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, একথা বলা যাবে না । কারন তাদের শরীরে পুলিশ-ছাত্রলীগের এক চেচিয়া মারের ঘা শুকিয়ে গেলেও মনের ঘা এত তাড়াতাড়ি শুকোবে না - এ কথা নিশ্চিৎ করে বলা যায় ।
এখান থেকে শুরু হলো তাদের চিন্তা ও চেতনার বিকাশ । এখন থেকে তারা দেশ, মাটি, মানুষকে জানতে ও বুঝতে শিখবে, সর্বপরি তাদের মধ্যে জেগে উঠবে জাতীয় চেতনাবোধ । ভবিষ্যৎ বাংলাদেশকে তারা অবশ্যই দেখতে চাইবে ভয়হীন, শংকাহীন দেশ হিসেবে । বছরের পর বছর ধরে সরকার ও একটা গোষ্ঠী মিলে অন্যায় করে যাবে অার সেটা তারা মেনে নিতেই থাকবে - তা হয়ত অার সম্ভব হবে না । অতএব, একথা নিঃসন্দেহে বলা যায়, তারা বড় ধরণের একটা ঝাকুনি দিয়ে বুঝিয়ে দিয়ে গেল, ভবিষ্যৎ এ অন্যায় করে এত সহজে কেউ অার পার পেয়ে যেতে পারবে না ।
অাবার সেই পুরানো প্রবাদ - সাধু, সময় থাকতে সাবধান !
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



