
বিড়াল//
অল্প কিছু খাওয়ার পর
শাক দিয়ে মাছটা ঢেকে ফেলেছি
কারন এর অাগে তিনবার
বিড়ালের পা ধরে
ছুটিয়েছি গলার কাঁটা
তবু, এখন গ্রিন সিগনাল দেখলেও
মনে হয় লাল বাতির সংকেত
বিড়াল এবার নাকে খত দেয়াবে নাতো !
ইঞ্জিন//
অবশেষে ৯ দিন পর বোঝা গেলো
গাড়ী, ড্রাইভার, লাইসেন্স, ফিটনেস
এগুলো অাসলে কিছুনা
সমস্যা হলো ইঞ্জিন
যা ধোলাইখালে না নিয়ে
জিগাতলায় বাড়ি দিয়েও সোজা করা যায়
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


