somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো কেন আমরা বিদেশী মিডিয়ায় প্রচারিত সংবাদকে সত্য বলে ধরে নিই ?

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এরশাদ এবং তার পরবর্তি কয়েকটি সরকারের সময় আমরা দেখেছি দেশে বড় ধরণের কোন সংঘাত হলে পাড়া, মহল্লা বা চায়ের দোকানে মানুষ জটলা ধরে বসে বিবিসি রেডিওতে প্রচারিত সংবাদ শুনছে। কারণ দেশে এখন যেমন সরকার টিভি, রেডিওকে নিয়ন্ত্রন করছে, তখনও করতো। কিন্তু এখন আর তখনকার সময়ের পার্থক্য হলো, টিভি বলতে তখন দেশে শুধু বিটিভি ছিল, এ ছাড়া বেসরকারি আর কোন টিভি চ্যানেল ছিল না। রেডিওর ক্ষেত্রেও ছিল একই অবস্থা, সবগুলোই ছিল সরকারী নিয়ন্ত্রনে। সরকারের ইচ্ছার বাইরে কোন কিছু প্রচার করার সুযোগ ছিল না, যেমনটা এখনো নেই।

তাহলে মানুষ প্রকৃত সত্য জানতে কেন বিবিসির সংবাদ শুনবে না ? তখনকার প্রেক্ষাপটে এটাই ছিল একমাত্র উপায়। আর এখন ? যতদূর জানি, বর্তমানে ২০টা বা তারও বেশি প্রাইভেট টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনের সংখ্যাও নেহায়েত কম না। তার উপরে আছে ফেসবুকের মতো একটা সহজ ও দ্রুতগামী সামাজিক যোগাযোগের মাধ্যম, যা ব্যবহার করে যে কেউ যে কোন জায়গা থেকে যখন তখন সব ধরণের সংবাদ শেয়ার করতে পারে এবং লাইভ-এ এসে বলতেও পারে। অথচ কি দূভার্গ্য আমাদের, ঝিগাতলায় সংঘটিত নির্মম শিক্ষার্থী পেটানোর প্রকৃত ছবি ও সংবাদ পেতে আমাদেরকে আলজাজিরা, বিবিসি, সিএনএন কিংবা অস্ট্রেলিয়ান টিভির দিকে তাকিয়ে থাকতে হলো। এখন প্রশ্ন, কেন এমনটা হলো? কারণটা পরিস্কার, ঘটনার খুব গভীরে না গিয়েও বলা যায় যে, প্রথমত: অনেককেই সেদিন ছবি উঠাতে বাঁধা দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর করা হয়েছে, পকেট থেকে যারাই মোবাইল বের করে ছবি তোলার চেষ্টা করেছে, তাদেরকে হুমকি, ভয়ভীতিসহ মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। এত কিছুর পরও একমাত্র ফেসবুকে ছাত্র পেটানোর কিছু ভয়াবহ ছবি এসেছে; যা দেখে দেশের আম-জনতা সবাই বুঝেছে ওখানে কি হচ্ছে ।

কিন্তু এটা যখন নির্যাতনকারী গোষ্ঠি বুঝতে পেরেছে, তখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করে এটাকে গুজব বলে উড়িয়ে দেয়ার জন্য যা যা করা দরকার, সব করেছে। তাহলে প্রকৃত সংবাদ পেতে কেন মানুষ বিদেশী মিডিয়ায় প্রচারিত সংবাদকে বিশ্বাস করবে না ?
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×