
কাউয়া//
তালগাছ ছাড়াও যে তাল ফেলতে পারে
অন্ধকারে কা কা করা তার অভ্যাস,
চড়ুই পাখি যতই অভিশাপ দিক -
এটাই তোর শেষ ভাদ্র মাস !
ভয়//
মাথাটা কিনে নেবার পরও
যদি মগজ না পাওয়া যায়, তবে
মেরুদণ্ডের ব্যথা বাড়তেই থাকে...
ঐক্য//
ঝড় উঠার পর'ই কেবল বোঝা যাবে
পাতা ও ডালের সখ্যতা কত, এবং
বাতাসকে মোকাবেলা করার কৌশল ।
অাবার ক্রিকেট//
হারতে হারতে অামাদের জেতাটা
প্রায়'ই খুব কঠিন হয়ে যায়, তাই
একবার যখন জয় করি সিন্ধু ও যমুনা,
তখন বুকের মধ্যে পুরানো রেডিওটা
পড় পড় করে বেজে উঠে...
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




